সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।

ফেরত যাচ্ছে মেট্রো রেল প্রকল্পের ৪ হাজার কোটি টাকা

এ্যাডমিন প্রকাশ: মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩, রাত ৩:১৪
ফেরত যাচ্ছে মেট্রো রেল প্রকল্পের ৪ হাজার কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক:
সরকারের অন্যতম মেগা প্রকল্প মেট্রো রেলে লক্ষ্যমাত্রা অনুযায়ী খরচ করতে না পারায় বরাদ্দের প্রায় অর্ধেক টাকা ফেরত নেওয়া হচ্ছে। চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) মেট্রো রেলের চার প্রকল্পে আট হাজার ৩৭৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে তিন হাজার ৯৩৭ কোটি টাকা ফেরত যাচ্ছে।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, চলতি ২০২৩-২৪ অর্থবছরের এডিপিতে মেট্রো রেলের চার প্রকল্পে বরাদ্দ দেওয়া অর্থের মধ্যে চার মাসে খরচ হয়েছে মাত্র ৭০১ কোটি টাকা।
প্রকল্পগুলো বাস্তবায়নে ধীরগতি ও পরিকল্পনা অনুযায়ী কাজ করতে না পারায় সংশোধন হচ্ছে এডিপি। বরাদ্দ কমে দাঁড়াচ্ছে চার হাজার ৪৩৭ কোটি টাকা। অর্থাৎ প্রকল্পগুলোতে বরাদ্দ কমছে তিন হাজার ৯৩৭ কোটি টাকা।
জানা গেছে, মেট্রো রেল লাইন-৬ প্রকল্পে চলতি অর্থবছরের এডিপিতে বরাদ্দ তিন হাজার ৪২৫ কোটি টাকা।
এর মধ্যে চার মাসে প্রকল্পটির আওতায় খরচ হয়েছে মাত্র ৫৫৮ কোটি টাকা। পরিকল্পনা মতো কাজ করতে না পারায় প্রকল্পটির বরাদ্দ কমছে ৬০০ কোটি টাকা। সংশোধিত এডিপিতে প্রকল্পটিতে বরাদ্দ দাঁড়াচ্ছে দুই হাজার ৮২৫ কোটি টাকা। এর মধ্যে সরকারের এক হাজার ৩৪৫ কোটি টাকা আর বৈদেশিক ঋণ এক হাজার ৪৮০ কোটি টাকা।
মূল এডিপিতে প্রকল্পটিতে বৈদেশিক অর্থায়নে বরাদ্দ ছিল দুই হাজার কোটি টাকা।
এ বিষয়ে পরিকল্পনা কমিশনের একাধিক কর্মকর্তা বলেন, এসব প্রকল্প বৈদেশিক ঋণের। প্রকল্পগুলো পরিকল্পনা অনুযায়ী সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে দেশে বৈদেশিক মুদ্রা আসত। ফলে সরকারের ডলার সংকট কিছুটা হলেও লাঘব হতো। পাশাপাশি প্রকল্পগুলো দ্রুত সম্পন্ন হলে জনগণও এর সুফল ভোগ করতে পারত। জনগণকে উন্নয়ন কাজের জন্য যে দুর্ভোগ পোহাতে হচ্ছে, সেটাও দ্রুত লাঘব হতো।
কর্মকর্তারা বলেন, মেট্রো রেলের মতো এই বড় প্রকল্পগুলোকে বরাদ্দ দিতে গিয়ে গুরুত্বপূর্ণ অনেক ছোট প্রকল্প চাহিদা অনুযায়ী বরাদ্দ পায়নি। ফলে ছোট প্রকল্পগুলো বাস্তবায়নে বেশি সময় লাগছে। জনগণও উন্নয়নের সুফল থেকে বঞ্চিত হচ্ছে। আর বিশেষ সুবিধায় মেগাপ্রকল্পগুলো বরাদ্দ নিয়ে এখন খরচ করতে পারছে না।
নাম প্রকাশ না করার শর্তে এলজিইডির এক প্রকৌশলী বলেন, ‘বড় প্রকল্পগুলোতে বেশি বরাদ্দ দেওয়া হয়। তবে তারা খরচ করতে পারে না। আর আমরা বরাদ্দ চেয়েও পাই না। তিন বছরের প্রকল্প সাত বছরে গড়ালেও ৩০ শতাংশ কাজ হয়েছে। এত কম বরাদ্দ পেলে ১৫ বছরেও কাজ শেষ হবে না।
তিনি বলেন, দেখা যায়, বড় প্রকল্পগুলো টাকা খরচ করতে না পারলে তখন বরাদ্দ বাড়ানো হয়। পূর্বপরিকল্পনা না থাকলে কি শেষ সময়ে কাজ শেষ করা যায়? অর্থবছর শেষ হওয়ার দু-তিন মাস আগে বরাদ্দ বাড়িয়ে দেওয়া হয়। তখন এত টাকা কিভাবে খরচ করব বলেন?’

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ১ দিন আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ১ দিন আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ১ দিন আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ১ দিন আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ১ দিন আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ১ দিন আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ১ দিন আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ১ দিন আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ১ দিন আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ১ দিন আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ১ দিন আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ১ দিন আগে