ফেনী সীমান্তে ভারতীয় বানরের হানা, দিশেহারা কৃষকরা
, ১০ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৫ সামিন, ১৩৯১ শামসী সন , ২৩ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ০৮ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
ফেনীর সীমান্তবর্তী উপজেলা ফুলগাজীর ভারত-বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে খাবারের খোঁজে বাংলাদেশে ঢুকে পড়ছে শত শত বানরের দল। ভারত থেকে দলবেঁধে নেমে আসা এসব বানর নষ্ট করছে বাংলাদেশ সীমান্তের ফেনীর ফুলগাজীর মুন্সীরহাট ইউনিয়নের পৈথারা, ফখিরের খিল, কামাল্লা, বদরপুর ও জামমুড়া এলাকার কৃষকদের আবাদি জমির শীতকালীন সবজিসহ অন্যান্য ফসল। এতে দিশেহারা হয়ে পড়েছেন ৫ গ্রামের প্রায় আড়াই শতাধিক কৃষক।
এলাকায় বানরের উৎপাত বেড়ে যাওয়ায় অতিষ্ঠ স্থানীয় কৃষকরা। ফসল উৎপাদন করে লাভের পরিবর্তে পুঁজি তুলতে না পারার শঙ্কায় দিন কাটছে তাদের। দিনের বিভিন্ন সময় এসব বানর দলবেঁধে আলু, বেগুন, বরবটি, কদু, শিমসহ বিভিন্ন সবজির ক্ষেতে হানা দিয়ে ফসল নষ্ট করছে। বাড়িতে ঢুকে খেয়ে ফেলছে রান্না করা খাবার। সীমান্তবর্তী এলাকার প্রান্তিক কৃষকরা বানরের যন্ত্রণা থেকে মুক্তি পেতে বন বিভাগের সহযোগিতা কামনা করেছেন।
স্থানীয়রা বলছেন, ভারতের অন্য রাজ্যে বানরের উৎপাত বেড়ে যাওয়ায় দেশটির সীমান্তরক্ষী বিএসএফ কয়েক হাজার বানর এনে ত্রিপুরা রাজ্যের বনাঞ্চলে অবমুক্ত করে। সেই বানরগুলোই বনাঞ্চলে খাবার না পেয়ে দলে দলে কাঁটাতার পেরিয়ে ছুটে আসছে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার লোকালয়ে।
স্থানীয়দের মতে আগে শীতকালে এসব এলাকায় ৫ থেকে ১০ টা বানর দেখা গেলেও এবারই প্রথম এত সংখ্যক বানর একসাথে ফসলের মাঠে হানা দিচ্ছে। তারা বলছেন, একসাথে প্রায় হাজারখানেক বানর দলবদ্ধ হয়ে ফসলের ক্ষেতে আক্রমণ চালায়। এ সময় মাঠে থাকা ৪ থেকে ৫ জন কৃষক লাঠি নিয়ে তাড়ালেও তারা ভয় পায় না।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফেনীর উপপরিচালক একরাম উদ্দিন বলেন, 'দেশের বিভিন্ন স্থানে সীমান্ত এলাকায় হাতি ও বানরের উৎপাতের সংবাদ পাওয়া যায়। তবে ফেনীতে হাতির উৎপাত নেই। ফুলগাজী উপজেলার কয়েকটি এলাকায় বানরের উৎপাতের বিষয়টি জেনেছি। যেহেতু এগুলো বন্যপ্রাণী এদের না খেপিয়ে কৌশলে ভয়ভীতি দেখিয়ে তাড়াতে হবে।'
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ-পাকিস্তানের প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা জোরদারে আলোচনা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এনসিপির দুই শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ডিএমপির সাবেক কমিশনারসহ ৩ জনের মৃত্যুদণ্ড
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পিতা-মাতার ভরণপোষণ আইন সংশোধন হবে -সমাজকল্যাণমন্ত্রী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নতুন উদ্যোক্তা না আসাই আয় বৈষম্যের মূল কারণ -বাণিজ্যমন্ত্রী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
-৫শ ও ১ হাজার টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেসরকারি শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডে ঝুলে আছে ৬৭ হাজার আবেদন
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘চীনের সাথে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে’
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জমি দিয়ে ফ্ল্যাট নিলেই ‘কোটি টাকার’ করের ফাঁদ!
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পারসোতে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)