ফুল টাইম গাড়ি চালায়, পার্ট টাইম মাদক বেচে!
, ০২ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৯ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ১৮ অক্টোবর, ২০২৩ খ্রি:, ০২ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
মাদক বিক্রিতে জড়িত গাড়িচালকদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হয়েছে। বিশেষ এই অভিযানে মিরপুরের বিভিন্ন স্থান থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা এবং ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তাদের মিরপুর মডেল থানার পৃথক পৃথক স্থানে বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সবাই পেশায় গাড়িচালক। গাড়ি চালানোর ফাঁকে তারা এসব মাদক বিক্রি করে। তারা ফুল টাইম গাড়ি চালায়, পার্ট টাইম মাদক বেচে।
মিরপুর মডেল থানার ওসি মহসিন এসব তথ্য জানান। তিনি জানান, গ্রেপ্তার উজ্জ্বল প্রাইভেট কারচালক। তিনি উবারে গাড়ি চালান। এই গাড়ি চালানোর নামেই টেকনাফ থেকে ইয়াবা এনে ঢাকার বিভিন্ন স্থানে বিক্রি করেন। গোপন সংবাদের ভিত্তিতে ৬০ ফিট আমতলা থেকে ২০০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাকিলও প্রাইভেট কার চালক। কার চালানোর ফাঁকেই সুযোগ বুঝে বিভিন্ন যাত্রীর কাছে ইয়াবা বিক্রি করেন। তাকে গ্রেপ্তার করা হয় সেকশন ২ থেকে। তার কাছ থেকেও উদ্ধার করা হয় ২০০ পিছ ইয়াবা।
এদিকে পৃথক অপর এক অভিযানে কল্যাণপুর বাসস্টেশন থেকে আক্তারুল ইসলাম (৫৩) নামে একজনকে ৩১ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়। সে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাস করেছে। বর্তমানে বিভিন্ন স্থানে টিউশনি করে এবং তার ফাঁকে ফেনসিডিল বিক্রি করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রেশম সুতার আমদানি কমাতে আধুনিকায়নের উদ্যোগ -পাট প্রতিমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের এভিয়েশন শিল্প কঠিন সময় পার করছে -এওএবি
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, ৫ লাখ জনবল নিয়োগের পরিকল্পনা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিদ্যালয় থেকে শিশুশিক্ষার্থী উদ্ধারের ঘটনায় সম্ভ্রহমরণ মামলা, দফতরি গ্রেফতার
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মোটরসাইকেল চোর চক্রের ‘প্রতিষ্ঠাতা সভাপতি’ গ্রেপ্তার
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অবৈধভাবে ৫০ হাজার লিটার তেল মজুত, জরিমানা সাড়ে ৩ লাখ টাকা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলি সন্ত্রাসী হামলায় বাংলাদেশি নারীর মৃতু্যুতে নিন্দা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সরকারকে অচিরেই ওয়াদা ভঙ্গের পরিণতি ভোগ করতে হবে -নাহিদ
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিনা ভোটে নির্বাচিত হওয়ার বিন্দুমাত্র ইচ্ছা বিএনপির নেই -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাঁদাবাজদের ‘নিরপেক্ষ তালিকা’ করছে র্যাব
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘সিন্ডিকেট’ শব্দটিই বাজার থেকে মুছে দেয়া হবে -বাণিজ্যমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মধ্যস্থতা করা পাকিস্তানের জন্য গর্বের’
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)