ফুলকপির বাম্পার ফলনে ‘দিশেহারা’ কৃষক!
, ১৩ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৬ ‘আশির, ১৩৯০ শামসী সন , ০৬ মার্চ, ২০২৩ খ্রি:, ২০ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
‘শুরুতে ৬ টাকা ৭ টাকা পিস পাইছি, লাস্টে তো ২ টাকা ৩ টাকাতে আসছে। আবাদ করিয়া তো লাভ নাই। এক কেজি বীজের দাম ৭০০ থেকে ৮০০ টাকা। ৪ বিঘা মাটি আবাদ করি খরচের টাকাই উঠে না। বর্তমানে ৪ টাকা টাকা পিস কয়ছে, বেচা না হলে বাকিগুলো নিগি গরুর খামারত দিবার লাগিবে। সেখানে ১ টাকা দেড় টাকা পিস দিবে।’
কথাগুলো বলছিলেন নীলফামারী সদর উপজেলার খোকসাবাড়ি ইউনিয়নের ফুলকপি চাষি সাফিয়ার রহমান। প্রতি বছরের মতো এবারও চার বিঘা জমিতে ফুলকপি চাষ করেছেন তিনি। ফুলকপির বাম্পার ফলন হলেও বাজারে বর্তমানে উপযুক্ত দাম না পাওয়ায় হতাশ তিনি। সাফিয়ার রহমানের মতো ফুলকপি চাষ করে একইভাবে হতাশ হয়ে পড়েছেন এই অঞ্চলের কৃষকেরা।
গত বৃহস্পতিবার (২ মার্চ) শহরের বড় বাজারের পাইকারী সবজি বাজারে কয়েকজন সবজি চাষির সঙ্গে কথা হয় ঢাকা পোস্টের এই প্রতিবেদকের। সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ির হুগলিপাড়া থেকে ফুলকপি বিক্রি করতে এসেছেন হাবিবুর রহমান।
তিনি বলেন, ‘আগাম আবাদ করছি ৫ বিঘার মতো, সেটার দেড় বিঘার মতো বিক্রি হইছে, আর তিন বিঘার মতো মানুষে কাটি ধরি গেইছে। এক সমান গরু-ছাগল লাগে দিয়ে খাওয়াইছে, কাটি নিয়া মানুষ খাইছে। আর এটা নমলা উঠছে প্রায় তিন বিঘার মতো। তিন দিন নিয়ে আসলাম এই বাজারে। ৭ টাকা ৮ টাকা করে সকাল বেলা বাজার পাওয়া যায়। দুই ঘণ্টা আড়াই ঘণ্টার মধ্যে যদি বিক্রি না হয় তাহলে মনে করে যে ফেলে দেওয়ার দাম ৩ টাকা ৪ টাকা পিস বিক্রি করতে হয়। বিক্রি করির না পাইলে গরুর পাটিকে দেওয়া লাগবে দেড় টাকা দুই টাকা পিস হিসেবে দিয়ে যাওয়ার লাগবে। মাল তো বাজা অনুযায়ী লাভ নাই। খালি গাড়ি ভাড়া আইসে, আর ৫০০ থেকে ৭০০ টাকা ক্যাশ হয়। আড়তদারকে দিতে হয়, আরও কিছু খরচ আছে।’
সোহেল রানা নামে আরেক ফুলকপি বিক্রেতা বলেন, ‘৫ বিঘার মতো ফুলকপি লাগাইছি। এর মধ্যে সাড়ে চার বিঘাই বিক্রি করা হইছে। প্রথমের দিকে দাম পাই নাই। ছয় সাত দিন থাকি দাম পাইতেছি ৬ টাকা ৭ টাকা করি। আজকে ৪ টাকা ৫ টাকার বেশি দাম কইতেছে না। যেগুলা বিক্রি করছি করছি বাকিগুলা পানির দামে বিক্রি করতে হবে। আর যদি বিক্রি না হয় বাড়ি নিগি গরুকে খাওয়াবো।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ডিজিটাল লেনদেনে উধাও কোটি কোটি টাকা, পুনরুদ্ধার সামান্য
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একই রাস্তা বারবার খনন নয়, সমন্বিত উন্নয়নে জোর ডিএনসিসি প্রশাসকের
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












