ফুরিয়ে আসছে হাসপাতালের রসদ, দোযখতুল্য হয়ে উঠেছে গাজা -রেডক্রস
গাজায় মানবিক পরিস্থিতি দোযখতুল্য হয়ে উঠেছে বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা রেডক্রসের প্রেসিডেন্ট মিরজানা। গত জুমুয়াবার (১১ এপ্রিল) জেনেভায় রেডক্রসের প্রধান কার্যালয়ে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছে সে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
সে বলেছে, সপ্তাহ দুয়েকের মধ্যে হাসপাতালগুলোতে রসদ শেষ হয়ে যাবে। গাজার অনেক স্থানেই খাবার, পানি ও বিদ্যুৎ পাচ্ছে না মানুষ। এখনকার অবস্থাকে জাহান্নামের সঙ্গে তুলনা করলেই কেবল পরিষ্কার ছবি ফুটিয়ে তোলা সম্ভব।
গত ২ মার্চ গাজায় ত্রাণবাহী ট্রাক প্রবেশ বন্ধ করে দেয় সন্ত্রাসী ইসরায়েল। এরপর থেকেই রসদ সংকট শুরু হয়। এরপর ১৮ মার্চ যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করে গাজায় আবার হামলা শুরু করে দখলদার সন্ত্রাসী ইসরায়েল।
ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি হলো, যুদ্ধবিরতির ৪২ দিনে গাজায় ২৫ হাজার ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছিল এবং হামাস এই ত্রাণ ব্যবহার করে তাদের যুদ্ধ-সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করেছে। তবে হামাসের পক্ষ থেকে বলা হচ্ছে, এই অভিযোগ সম্পূর্ণরূপে মিথ্যা। সন্ত্রাসী পরগাছা ইসরায়েল ত্রাণবাহী ট্রাক-লরি ঢুকতে সর্বদাই বাধা দিয়েছে। যুদ্ধবিরতির সময়েও গাজায় রসদ-সামগ্রী প্রবেশ আটকানোর কার্যক্রম সচল ছিল।
এদিকে, দখলদার ইসরায়েলের অবরোধে হাসপাতালের রসদ ফুরিয়ে আসছে বলে জানিয়েছে রেডক্রস প্রেসিডেন্ট মিরজানা। সে বলেছে, ছয় সপ্তাহ ধরে কোনও সহায়তা আসেনি। সপ্তাহ দুয়েক পর সব শেষ হয়ে গেলে কাজ চালানোর মতো আর কিছু থাকবে না।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, গাজায় অ্যান্টিবায়োটিক ও ব্লাডব্যাগের সরবরাহ দ্রুত ফুরিয়ে যাচ্ছে। বাইতুল মুকাদ্দাস থেকে ভিডিও লিঙ্কের মাধ্যমে জেনেভায় সাংবাদিকদের সঙ্গে যুক্ত হয়ে ডব্লিউএইচও প্রতিনিধি বর্তমান পরিস্থিতি তুলে ধরে বলেছে, ৩৬টি হাসপাতালের মধ্যে মাত্র ২২টি সীমিত পরিসরে কার্যক্রম চালিয়ে যেতে পারছে।
চলমান পরিস্থিতি এবং স্বাস্থ্যকর্মীদের মৃত্যুর সাম্প্রতিক ঘটনাও বিবেচনায় নিয়েছে রেডক্রস। সে বলেছে, এটা সত্য যে, গাজাবাসীর চলাফেরা বা জীবনধারণ যথেষ্ট ঝুঁকির মধ্যে আছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সহায়তা কার্যক্রম পরিচালনা করাও মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে গেছে।
আরও পড়ুন
সব ›
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।