ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করায় হার্ভার্ডের ১৩ শিক্ষার্থীর ডিগ্রি স্থগিত
, ০৫ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৪ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ১২ জুন, ২০২৪ খ্রি:, ২৯ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ২০২৪ সালের স্নাতকদের ডিগ্রি প্রদান অনুষ্ঠানের পর দুই সপ্তাহেরও বেশি সময় পেরিয়ে গেছে। কিন্তু চার বছর পড়ার পর হার্ভার্ডের শিক্ষার্থী আসমার আসরার সাফি এখনো সেই ডিগ্রির অপেক্ষায় আছেন। পাকিস্তানের এই শিক্ষার্থীর মতো একই অবস্থায় আছে আরও ১২ জন। অন্তত এক বছরের মধ্যে তাদের স্নাতক ডিগ্রি দেওয়া হবে না। ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশ নেওয়ার দায়ে আটকে গেছে বিশ্বের অন্যতম বিখ্যাত এই বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থীর ডিগ্রি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শীর্ষ নিয়ন্ত্রক সংস্থা হার্ভার্ড করপোরেশন গত ফিলিস্তিনপন্থী বিক্ষোভে জড়িত থাকার কারণে এই বছরের স্নাতক অনুষ্ঠানে শিক্ষার্থীদের ডিগ্রি প্রদান করেনি।
বিশ্ববিদ্যালয়টির সামাজিক অধ্যয়ন এবং জাতিসত্তা, অভিবাসন ও অধিকার বিভাগের আন্তর্জাতিক শিক্ষার্থী ২৩ বছর বয়সী সাফি বলেছেন, ‘আমি আমার আপিলের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি। আমি একজন রোডস স্কলার। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ম্যাট্রিকুলেশন করতে পারি কি না, তা নিশ্চিত করার চেষ্টা করছি। কারণ, হার্ভার্ডে আমার ডিগ্রি এক বছরের জন্য আটকে রাখা হয়েছে। আমি আমার প্রোগ্রামের জন্য সব একাডেমিক শর্তপূরণ এবং আমার ডিগ্রির প্রয়োজনীয়তাও পূরণ করেছি।’
যুক্তরাষ্ট্রের অন্য অনেক বিশ্ববিদ্যালয়ের মতো হার্ভার্ড বিশ্ববিদ্যালয়েও একাডেমিক স্বাধীনতা এবং গাজায় দখলদার ইসরায়েলের চলমান যুদ্ধের প্রতিবাদ করার অধিকার সম্পর্কে সৃষ্টি হয়েছিল বিতর্ক। বিক্ষোভে জড়িয়েছিলেন শিক্ষার্থীরা।
সম্প্রতি হার্ভার্ডের এক বৈঠকে কলা ও বিজ্ঞান অনুষদ থেকে এ বছর ডিগ্রিপ্রাপ্তদের তালিকায় থাকা ১৩ শিক্ষার্থীকে ডিগ্রি দেওয়ার পক্ষে কথা বলেছেন অনেকে। তবে তা কানে তোলেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)