ফিলিস্তিনিদের সাথে বিশ্বাসঘাতকতা! ৫ আরব জেনারেলের সাথে পরগাছা ইসরায়েলি সেনাপ্রধানের বৈঠক
, ০৯ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৮ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ১৬ জুন, ২০২৪ খ্রি:, ০২ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
দখলদার সন্ত্রাসী ইসরায়েলের সেনাবাহিনীর প্রধান বাহরাইনে পাঁচ আরব সেনা কমান্ডারদের সাথে দেখা করেছে বলে জানা গেছে।
গত জুমুয়াবার মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, জর্ডান ও মিশরসহ বেশ কয়েকটি আরব দেশের শীর্ষ জেনারেলরা এই সপ্তাহের শুরুতে বাহরাইনের মানামায় দখলদার ইসরায়েলি সেনাপ্রধানের সাথে দেখা করেছে।
এতে আরো বলা হয়, আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা করার জন্য তারা একত্রিত হয়। তবে এটিকে অনেকে ফিলিস্তিনি জনগণের সাথে বিশ্বাসঘাতকতা মনে করেন।
জানা গেছে, বৈঠকটি মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দ্বারা সমন্বিত হয়েছিল এবং গাজায় দখলদার ইসরায়েলের চলমান সামরিক আক্রমণের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল। এ হামলায় এখন পর্য়ন্ত ৩৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছে। যাদের বেশিরভাগই নারী এবং শিশু।
আরো জানা গেছে, গাজায় দখলদার ইসরায়েলের সামরিক অভিযানকে ঘিরে ওই অঞ্চলের রাজনৈতিক আবহাওয়া সংবেদনশীল হওয়ার কারণে এ ঘটনা জনসমক্ষে প্রকাশ করা হয়নি।
বৈঠকটি এটিই প্রমাণ করে যে- কঠোর সমালোচনা সত্ত্বেও দখলদার ইসরায়েল এবং আরব দেশগুলোর মধ্যে সামরিক সংলাপ ও সহযোগিতা সেন্টকমের অধীনে অব্যাহত রয়েছে।
ফিলিস্তিনি জনগণের এই তীব্র দুর্ভোগের সময়ে দখলদার ইসরায়েলের সাথে যুক্ত হওয়ার আরব দেশগুলোর এই সিদ্ধান্ত সমগ্র আরব বিশ্ব তীব্র সমালোচনা করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)