ফিলিস্তিনকে স্বাধীন করার ঘোষণা দিল হিজবুল্লাহ
এবার লেবাননের মুজাহিদ আন্দোলন হিজবুল্লাহ বলেছে, তারা ফিলিস্তিনকে দখলদারদের হাত থেকে স্বাধীন করেই ছাড়বে। তাতে যতো চড়ামূল্যই দিতে হোক তা লেবাননের মুজাহিদরা দেবে।
আরবি ভাষার চ্যানেল আল-আলাম এ দেওয়া সাক্ষাৎকারে হিজবুল্লাহর সহকারি মহাসচিব শেখ নাইম কাসেম বলেছেন, ‘আঞ্চলিক মুজাহিদ গোষ্ঠীগুলো একই ধ্যান ও ধারনায় বিশ্বাসী। তারা সবাই ফিলিস্তিনের হয়ে লড়ার জন্য একমত হয়েছে। দুর্বলের পাশে দাঁড়ানোর মতো শক্তি তাদের আছে।’
তিনি দাবি করেছেন, সব মুজাহিদ গোষ্ঠীই ফিলিস্তিনকে স্বাধীন করার ব্যাপারে একমত পোষণ করেছে। তার মতে, এই লড়াই করতে গিয়ে কতোটা চড়ামূল্য দিতে হবে সে নিয়ে মোটেও ভাবছে না মুজাহিদরা।
হিজবুল্লাহর এই শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, হামাসের চালানো আল আকসা স্টর্ম ফিলিস্তিনের স্বাধীনতার পথ খুলে দিয়েছে। তার মতে, এই অভিযানে শত্রুরা বুঝতে পেরেছে মুজাহিদরা আসলে কতোটা শক্তিশালী। কেউই মুজাহিদদের এই সক্ষমতা আটকে দেয়ার ক্ষমতা রাখে না।
আরও পড়ুন
সব ›
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি
মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য…
‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা
কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে…
নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।