ফিলিপাইনে সুপার টাইফুন-ভূমিধস, ব্যাপক ক্ষয়ক্ষতি
আল ইহসান ডেস্ক:
ফিলিপাইনে সুপার টাইফুন মান-ইর আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শক্তিশালী এই ঝড়ের প্রভাবে বিভিন্ন স্থানে গাছ-পালা উপড়ে পড়েছে, বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এক মাসের কম সময়ের মধ্যে ফিলিপাইনে এ নিয়ে ছয়টি বড় ধরনের ঝড় আঘাত হানলো।
দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, উত্তরাঞ্চলীয় নুয়েভা একিজা প্রদেশে শক্তিশালী ঝড়ের প্রভাবে ভূমিধস আঘাত হেনেছে। এতে ৮ জন নিহত এবং আরও তিনজন আহত হয়েছে।
টাইফুন আঘাত হানার আগেই লাখ লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়। বাতিল করা হয় বেশ কিছু ফ্লাইট। মাছ ধরার নৌকা থেকে শুরু করে বড় ট্যাংকারসহ সব ধরনের নৌযানকে বন্দরে ফেরারও নির্দেশ দেওয়া হয়।
ফিলিপাইনে প্রতিবছর গড়ে ২০টি ঝড় আঘাত হানে, যা প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি ভয়াবহ ভূমিধসেরও কারণ হয়। দেশটিতে গত অক্টোবরে টাইফুন কং-রেই এবং ট্রামির আঘাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ১৬২ জনের মৃত্যু হয় এবং আরও ২২ জন এখনো নিখোঁজ রয়েছে।
আরও পড়ুন
সব ›
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি
মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য…
‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা
কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে…
নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।