ফিলিপাইনে ঘূর্ণিঝড় বুয়ালইয়ের তা-ব: মৃত ২৬
, ০৭ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০১ খমীছ, ১৩৯৩ শামসী সন , ৩০ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ১৬ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
গ্রীষ্মম-লীয় ঝড় বুয়ালইয়ের তা-বে ফিলিপাইনে কমপক্ষে ২৬ জন নিহত, ১৪ জন নিখোঁজ এবং ৩৩ জন আহত হয়েছে। গত রোববার (২৮ সেপ্টেম্বর) দেশটির সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলুর।
ফিলিপাইনের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কাউন্সিল জানিয়েছে, গ্রীষ্মম-লীয় ঘূর্ণিঝড় যা স্থানীয়ভাবে ওপং, নান্দো এবং মিরাসোল নামে পরিচিত- কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাত, বন্যা এবং ভূমিধসে মোট ৭ লাখ ৩৮ হাজার ৭১৪টি পরিবার বা ২৭ লাখ ৯৭ হাজার ৭০৬ জন ক্ষতিগ্রস্ত হয়েছে।
সংস্থাটির তথ্যানুসারে, ৪৬ হাজার ৬১১টি পরিবার বা ১ লাখ ৬৩ হাজার ৩১৭ জন ক্ষতিগ্রস্ত ব্যক্তি বর্তমানে ২ হাজার ৬৮০টি আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে।
ভারী বৃষ্টিপাত, তীব্র বাতাস এবং বন্যায় মোট ৮ হাজার ৯১৬টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির সরকার বিভিন্ন জাতীয় সংস্থা এবং স্থানীয় সরকার ইউনিটের মাধ্যমে ১ লাখ ৪৯ হাজার ৬৭৫টি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে।
গত জুমুয়াবার ঘূর্ণিঝড় বুয়ালই ফিলিপাইনে আঘাত হানে। এর প্রভাবে মধ্য ফিলিপাইন ও দক্ষিণ লুজনে মুষলধারে বৃষ্টিপাত ও শক্তিশালী ঝড় বয়ে যায়। এতে ইতিমধ্যেই বন্যকবলিত বুলাকানের জনজীবন আরো বিপর্যস্ত হয়ে পড়ে।
গত সপ্তাহে সুপার টাইফুন রাগাসার ক্ষয়ক্ষতি এখনও কাটিয়ে উঠতে পারেনি ফিলিপাইন। এর মধ্যে নতুন করে ঘূর্ণিঝড় বুয়ালইয়ের কবলে পড়ে দেশটি। সুপার টাইফুন রাগাসার তা-বে তাইওয়ান ও ফিলিপাইনে ২০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফিলিস্তিনিদের বাড়ি অবরোধ করলো ইসরায়েলি দখলদার বসতি স্থাপনকারীগুলো
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুদ্ধজাহাজ থেকে ঝাঁপ দিতে চাইছে মার্কিন নাবিকরা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘প্রতিবেশীদের ওপর আক্রমণের জন্য ইরাকের মাটি ব্যবহার নয়’
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সাড়ে ৭ লাখ অ্যাকাউন্ট বন্ধ
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ট্রুথ সোশ্যালের তথ্য বিক্রি, ড্রাম্পের বিরুদ্ধে মামলা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীন, জাপান ও দ. কোরিয়ায় তীব্র দাবদাহ অব্যাহত
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের হামলায় জঞ্জালের ভাগাড়ে পরিণত দখলদারদের ট্যাংক
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দখলদার ইহুদি বসতি স্থাপনকারীদের সঙ্গে ইসরায়েলি সন্ত্রাসী সেনাদের সংঘাত
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গাজায় পানির পাইপলাইন ধ্বংস করছে দখলদারগুলো
১৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদন্ড
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানি হামলার আশঙ্কায় এয়ার ফোর্স ওয়ান নয়, ক্যাটারিং ট্রাকে করে গোপনে পালায় সন্ত্রাসী ড্রাম্প
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












