ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল
গঙ্গার পানি বন্টন চুক্তি মোতাবেক ফারাক্কা বাঁধ থেকে বাংলাদেশকে যে পরিমাণ পানি ছাড়ার কথা ছিল, সেই অনুযায়ী পানি যাচ্ছে কি না তা খতিয়ে দেখতে পশ্চিমবঙ্গে এলো বাংলাদেশের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল।
প্রতিনিধি দলটি বুধবার সকালে মুর্শিদাবাদ জেলার ফারাক্কা বাঁধে (ব্যারেজ) পৌঁছায়। সেখানে ফারাক্কা বাঁধ ও পানি সরবরাহের সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এরপর উভয় দেশের প্রতিনিধিরা ফরাক্কার ডাউন স্ট্রিম নৌকায় করে পরিদর্শন করেন।
কলকাতা ও ফারাক্কায় অনুষ্ঠিত ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের ৮০তম বৈঠকের অন্যতম বিষয়টি হলো ফারাক্কা বাঁধ পরিদর্শন। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া পাঁচ দিনের এই বৈঠকের অন্যতম এজেন্ডা হলো, চুক্তি অনুযায়ী বাংলাদেশকে যে পানি ফারাক্কার বাঁধ প্রকল্প থেকে ছাড়ার কথা, সেই অনুযায়ী ছাড়ছে কিনা, তা পরিদর্শন করা। এ ছাড়া দুই দেশের মধ্যে প্রবাহমান অভিন্ন নদীর পানি বন্টনসহ সংশ্লিষ্ট একাধিক বিষয়ে আলোচনা হবে প্রতিনিধিদের মধ্যে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।