ফসল আবাদ বন্ধ, পানিবদ্ধতায় অসহায় ২০ হাজার কৃষক
বোরো ধান চাষের সব ধরনের প্রস্তুতি থাকার পরও সুনামগঞ্জের তিন উপজেলার প্রায় ২০ হাজার প্রান্তিক কৃষক মাঠে নামতে পারছেন না। কারণ, মাঠের পর মাঠ পানিবদ্ধতায় মগ্ন। পানিবদ্ধতার কারণে প্রায় ৪ হাজার হেক্টর জমিতে ফসল আবাদ করতে পারেননি কৃষকরা।
খোঁজ নিয়ে জানা যায়, সুনামগঞ্জ জেলার ৯৫টি হাওরের মধ্যে অন্যতম পাগনার হাওর। এই হাওরের ফসল ঘরে তুলতে পারলেই হাসি ফুটে দুর্গম এলাকার প্রান্তিক পর্যায়ের কৃষকের মুখে। কিন্তু গত ১০ বছর ধরে এই হাওরে পানিবদ্ধতা সৃষ্টি হওয়ায় ঠিকমত চাষাবাদ করতে পারছেন কৃষকরা। যা দিন দিন বেড়েই চলেছে।
বিশেষ করে জামালগঞ্জ উপজেলার ভীমখালী ও ফেনারবাক ইউনিয়নের পাগনার হাওরপাড়ের ৪০ গ্রামের মানুষ প্রায় ১০ বছর ধরে পানিবদ্ধতার কষ্টে ভুগছেন। তবে সেই কষ্ট নিরসনে ২০২৩-২৪ অর্থবছরে পানি নিষ্কাশনের জন্য ৪ কোটি টাকা ব্যয়ে কানাইখালী নদী খনন প্রকল্পের কাজ শুরু হয়। তবে কাজের ধরন দেখে বোঝা গেছে, প্রকল্পের নামে অর্থ লোপাটই ছিল সংশ্লিষ্টদের মূল লক্ষ্য। অপরিকল্পিত খনন কাজ এবং লুটপাটের কারণে এসব প্রকল্প সাফল্যের মুখ দেখেনি। এতে দুঃখ ঘোচাতে পারেনি পাগনার হাওরবাসীর।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, পানিবদ্ধতা নিরসনের জন্য আবারও কানাইখাল নদী খননের জন্য কর্তৃপক্ষের কাছে জানানো হবে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।