ফরিদপুরে বাসচালক হত্যায় ওবায়দুল কাদেরের নামে মামলা
ফরিদপুর সংবাদদাতা:
ফরিদপুরে গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গুলি করে বাসচালক শামসু মোল্লাকে (৬২) হত্যার ঘটনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলের ৪০০ নেতাকর্মীকে আসামি করে মামলা হয়েছে।
গত বুধবার (২১ আগস্ট) রাতে নিহত শামসু মোল্লার স্ত্রী মেঘলা বেগম (৩১) বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় এ মামলা করেন ।
কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসানুজ্জামান বলেন, এ মামলার এজাহারে আসামি হিসেবে শুধুমাত্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নাম উল্লেখ করা হয়েছে। তাকে (ওবায়দুল কাদের) এ হত্যা মামলায় হুকুমের আসামি করা হয়েছে। এছাড়া এ মামলায় ফরিদপুর জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেক লীগ ও শ্রমিক লীগের অজ্ঞাতনামা তিনশ থেকে চারশ জনকে আসামি করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) খায়রুল বাশার বলেন, সিসি টিভির ফুটেজ দেখে আসামি শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। তবে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এ হত্যা মামলার কোনো আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।