ফখরুল-আমীর খসরুর জামিন, মুক্তিতে বাধা নেই
গত বছরের ২৮ অক্টোবর বিএনপি-পুলিশ সংঘর্ষের সময় প্রধান বিচারকর বাসভবন ভাঙচুরের ঘটনায় করা মামলায় জামিন পেয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
পৃথক দুই জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল আতিক বিন কাদের এ আদেশ দেন।
এ আদেশে বিএনপির শীর্ষ এই দুই নেতার মুক্তিতে আইনি বাধা নেই বলে জানিয়েছেন তাদের আইনজীবী।
এ মামলায় এর আগে বিভিন্ন দফায় হাইকোর্ট ও নিম্ন আদালতে মোট চারবার মির্জা ফখরুলের জামিন আবেদন খারিজ হয়।
আমীর খসরুর জামিন আবেদন খারিজ হয় ৪ বার।
গত ২৮ অক্টোবর রাজনৈতিক সহিংসতার ঘটনায় রমনা ও পল্টন থানায় করা আরও ১০ মামলায় এর আগে জামিন পান ফখরুল।
এর মধ্যে ছয়টি মামলা পল্টন মডেল থানায় এবং বাকিগুলো রমনা মডেল থানায় করা হয়।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।