প্লাবন ঠেকাতে পারছে না বন্যা নিয়ন্ত্রণ বাঁধ
দফায় দফায় বন্যায় দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। শত শত কোটি টাকা খরচ করে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ হলেও সেগুলো বিভিন্ন স্পটে প্রায়ই ভেঙে যাচ্ছে। এতে প্লাবিত হচ্ছে ক্ষেতের ফসলসহ বাড়িঘর, রাস্তাঘাট। প্রশ্ন উঠেছে, এসব বাঁধ কতটা টেকসই। বাঁধগুলো সঠিকভাবে নির্মাণ করা হয়েছে কি না। এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিরা এসব বাঁধ নির্মাণে গাফিলতির অভিযোগ তুলেছে।
এরমধ্যে কুড়িগ্রাম জেলার বাসিন্দারা জানিয়েছেন, পানি উন্নয়ন বোর্ডের অপরিকিল্পত দুর্বল বেড়িবাঁধ ও ভূমি অধিগ্রহণ জটিলতার খেসারত দিতে হচ্ছে দুধকুমার নদতীরবর্তী হাজারো মানুষকে। গত বর্ষা মৌসুমে দুধকুমার নদের প্রবল স্রোতে ভেঙে যায় বেড়িবাঁধ। গোঁজামিল ও দায়সারা কাজের কারণে বছর না পার হতেই আবারও ভেঙে গেছে ২০ মিটার জায়গাজুড়ে বেড়িবাঁধটি।
নেত্রকোণার হাওরাঞ্চলের ১৩৪টি হাওরে ১৫২টি ফসলরক্ষা বাঁধ (ডুবন্ত) বর্তমানে বন্যার পানির নিচে রয়েছে। যার দৈর্ঘ্য প্রায় ৩৬৫ কিলোমিটার। প্রতিবছর বর্ষা মৌসুমে এসব বাঁধ পানির নিচে তলিয়ে ক্ষতিগ্রস্ত হয়। পানি কমে গেলেই ভেসে ওঠে বাঁধগুলোর ক্ষয়ক্ষতির চিত্র। প্রতিবছরের মতো এবারও তলিয়ে গেছে এসব ফসলরক্ষা বাঁধ।
সূত্র জানায়, বন্যা ও পানি বৃদ্ধির কারণে লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা তিস্তা নদীর স্পার বাঁধে দেখা দেয় ধস। ধীরে ধীরে ধস প্রকট আকার ধারণ করলে তাৎক্ষণিক পানি উন্নয়ন বোর্ড থেকে জিওব্যাগ ফেলা শুরু করে।
এদিকে লালমনিরহাটের হাতীবান্ধা শহর রক্ষার্থে চ-িমারী বাঁধ ও তালেব মোড় ওয়াবদা বাঁধে ধস দেখা দিয়েছে। হাতীবান্ধা-বড়খাতা বাইপাস সড়কের বিভিন্ন স্থানে ধসে যাচ্ছে তিস্তা নদীর পানির চাপে।
জকিগঞ্জ অঞ্চলের দায়িত্বে থাকা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপসহকারী প্রকৌশলী মাহফুজুর রহমান জানান, চলতি বছরের প্রথম বন্যায় সুরমার জকিগঞ্জ অংশে অন্তত চারটি অংশে বাঁধ ভেঙে যায়। সঙ্গে সঙ্গে এটি মেরামত করা হয়েছে। দ্বিতীয় ও তৃতীয় দফা বন্যায় কুশিয়ারার আট জায়গায় বাঁধ ভাঙে। তবে এর মধ্যে পাঁচ জায়গায় মেরামত করা হয়েছে। আর নরসিংপুর, চখরিয়া ও রারাইÑ এই তিন স্থানে ভাঙন বড় হওয়ায় এখনও সম্ভব হয়নি। এই তিন ভাঙন দিয়ে পানি ঢুকছে।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।