প্রায় ৩ ডিগ্রি তাপমাত্রা কমেছে, বাড়ছে কুয়াশা
, ৪ঠা জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৪ হিজরি, ৩১ সাদিস, ১৩৯০ শামসী, ২৯শে নভেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ১৪ই অগ্রহায়ণ, ১৪২৯ বঙ্গাব্দ, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) আবহাওয়া
শীতের আগমন ধ্বনি এখন বাতাসে। গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে তাপমাত্রা কমেছে প্রায় ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এদিকে গ্রামের শীতের আমেজ শহরের চেয়ে বরাবর বেশি। কুয়াশাও বেশি। সন্ধ্যায় ও ভোরের দিকে হালকা কুয়াশা পড়তে শুরু করেছে। চলতি সপ্তাহে এই তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গত সপ্তাহের তুলনায় প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস কমেছে তাপমাত্রা।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল বদলগাছিতে ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস, যা গত সপ্তাহে ছিল তেতুলিয়ায় ১৭ ডিগ্রি সেলসিয়াস। এই হিসেবে প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে গেছে। একইভাবে দেশের বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকা ও বরিশাল ছাড়া সব জায়গারই তাপমাত্রা কমেছে ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।
গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫.১, যা গত সপ্তাহে ছিল ১৭.৮ ডিগ্রি সেলসিয়াস, রংপুরে গতকাল ১৭.৮, ছিল ২২.২ ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহে গতকাল ১৮, ছিল ২০.৫ ডিগ্রি সেলসিয়াস, সিলেটে গতকাল ১৯.২, ছিল ২১.৬ ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রামে গতকাল ২০.৫, ছিল ২২.৯ ডিগ্রি সেলসিয়াস এবং খুলনায় গতকাল রেকর্ড করা হয় ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস, যা গত সপ্তাহে ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস।
তবে ঢাকা ও বরিশালে তাপমাত্রা কিছুটা বেড়েছে। ঢাকায় গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ২১.২, গত সপ্তাহে ছিল ২০.৮ ডিগ্রি সেলসিয়াস। বরিশালে গতকাল ১৯, গত সপ্তাহে ছিল ১৮.১ ডিগ্রি সেলসিয়াস।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কয়েক দিন দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
-যশোরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৮ডিগ্রি সেলসিয়াস
২৮ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আজ রোববার দিনের তাপমাত্রা কমতে পারে ৩ ডিগ্রি
২১ ডিসেম্বর, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশজুড়ে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা
০৬ আগস্ট, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দিনে বাড়লেও রাতের তাপমাত্রা কমতে পারে
২৪ মার্চ, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বৃষ্টির সম্ভাবনা, তবে গরম কমবে না
১৯ মার্চ, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দুদিন রাতের তাপমাত্রা কমবে
০২ মার্চ, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তাপমাত্রা নিয়ে যা জানালো আবহাওয়া অফিস
২৬ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঢাকাসহ আট বিভাগে বৃষ্টির সম্ভাবনা
২৩ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শীতের বিদায়, আগামী ২ দিন যেমন থাকবে আবহাওয়া
১০ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আগামী দুই দিন আবহাওয়া কেমন থাকবে?
০৪ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢাকাসহ ৪ বিভাগে বৃষ্টির আভাস
৩০ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












