প্রসঙ্গ মহিলা জামাত নাজায়িজ
মনে রাখা দরকার যে, পবিত্র হাদীছ শরীফ উনার শব্দ বা তরজমা দেখে পবিত্র হাদীছ শরীফ উনার মর্ম ও উদ্দেশ্য বুঝতে যাওয়া বা সেই অনুযায়ী ব্যাখ্যা দেয়া কিন্তু গুমরাহীর আলামত। একা একা পড়ে বা বাংলা অর্থ দেখে পবিত্র হাদীছ শরীফ উনার উদ্দেশ্য ও মর্ম বুঝতে গেলে পদস্খলনের প্রবল সম্ভাবনা রয়েছে। শুধু সম্ভাবনাই নয় বরং বাস্তব ঘটনাও ইতিহাসের পাতায় ছড়িয়ে রয়েছে। তাই কোন পবিত্র হাদীছ শরীফ সামনে এলে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা সেটার কি অর্থ বুঝেছেন, কিভাবে সেটার উপর আমল করেছেন এবং তৎপরবর্তী তাবিয়ীনে কিরাম ও তাবে-তাবিয়ীনগণ উনারা তার কি ব্যাখ্যা করেছেন সেটাও জানতে হবে। কেননা পবিত্র হাদীছ শরীফ উনার সর্বপ্রথম লক্ষ্যস্থল হলেন হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা। উনারা সরাসরি সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নূরুস সালাম (যবান) মুবারক থেকে পবিত্র হাদীছ শরীফ শুনেছেন এবং তার উদ্দেশ্য ও মর্ম বুঝে তার উপর আমল করেছেন। তাই হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের আমলকেও পবিত্র হাদীছ শরীফ উনার সাথে মিলাতে হবে পবিত্র হাদীছ শরীফ উনার ছহীহ ব্যাখ্যা বুঝার জন্য।
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার জন্য উৎসর্গকৃত প্রাণ ছিলেন। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একটা ইশারা মুবারকে উনারা আগুনে ঝাঁপিয়ে পড়তেও প্রস্তুত ছিলেন। উনারাই ছিলেন সত্যিকারের আশিকে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। উনারাই ছিলেন সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আদর্শ মুবারকের প্রকৃত পতাকাবাহী। উনাদের থেকে সুন্নত মুবারক বিরোধী, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আদর্শ মুবারক বিরোধী কোন কাজ প্রকাশ পাবে সেটা কল্পনাও করা যায় না। তাই পবিত্র হাদীছ শরীফ উনার পাশাপাশি উনাদের আমলও দলীলরূপে গণ্য হবে, যেহেতু উনারা ছিলেন সত্যের মাপকাঠি।
আর হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের যুগেই মহিলাদের জন্য মসজিদে গিয়ে জামায়াতে নামায পড়া বন্ধ করে দেয়া হয়। তাছাড়া নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মহিলাদের জন্য স্বীয় ঘরের নির্জন কোণে নামায পড়া উত্তম এবং অধিক ফযীলতের কথা ঘোষণা করেছেন।
-মুফতী আবূ খুবাইব।
আরও পড়ুন
সব ›
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ …
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ফায়সালা মুবারক তথা উনার সুন্নত মুবারক পালন করা ব্যতীত ঈমানদার হওয়া সম্ভব নয়
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।