প্রসঙ্গ আহাল ও আহালিয়ার একসাথে নামায আদায়
সুওয়াল:
একই ঘরে আহাল ও আহলিয়া পাশাপাশি নামায আদায় করতে পারবে কিনা? এবং স্বামী স্ত্রী কি এক সাথে জামায়াতে নামায আদায় করতে পারবে?
জাওয়াব:
জামায়াতে নামায না পড়লে, আহাল ও আহলিয়া পাশাপাশি দাঁড়িয়ে নামায আদায় করা জায়িজ। তবে জামায়াতে নামায আদায় করলে আহাল সামনে দাঁড়াবে আর আহলিয়া একটু পিছিয়ে দাড়াবে। এ প্রসঙ্গে কিতাবে উল্লেখ আছে,
المَرْأَةُ إِذَا صَلَتْ مَعَ زَوْجِهَا فِيْ الْبَيْتِ إِنْ كَانَ قَدَمِهَا مَحَلِّ أَقْدَامِ الزَّوْجِ لَا تَجُوْزُ صَلَاتِهِمَا بِالْجَمَاعَةِ، وَإِنْ كَانَ قَدَمُهَا خَلْفَ قَدَمِ الزَّوْجِ إِلَّا أِنَّهَا طَوِيْلَةٌ تَقَعُ رَأْسَ الْمَرْأَةُ فِيْ السُّجُوْدِ قَبْلَ رَأْسِ الزَّوْجِ جَازَتْ صَلَاتِهِمَا؛ لِأَنَّ الْعِبْرَةُ لِلْقَدَمِ،
)الدر المختار، كتاب الصلاة، باب الامامة-১/৫৭২، البحر الرائق، كتاب الصلاة، باب الامامة-১/২৬১، الفتاوى التاتارخانية، كتبا الصلاة، الفصل السابع فى بيان مقام الامام والمأموم-১/৬২২(
অর্থ: যদি কোন মহিলা তার স্বামীর সাথে বাড়িতে জামায়াতে নামায পড়ে, যদি তার পা স্বামীর জায়গায় থাকে অর্থাৎ সমান স্থানে হয় তবে তাদের জন্য জামায়াতে নামায পড়া জায়েয হবে না। আর যদি তার পা স্বামীর পায়ের পিছনে হয় কিন্তু লম্বা হওয়ার কারণে সিজদায় আহলিয়ার মাথা স্বামীর মাথার সামনে চলে যায়, তাদের নামায জায়েজ হবে। কারণ মূল হল পা।
তবে মহিলাদের জন্য মসজিদে গিয়ে জামায়াতে নামায আদায় করা আম ফতোয়া মতে মাকরুহ তাহরিমী আর খাছ ফতোয়া মতে হারাম।
হযরত উমর ইবনুল খত্তাব আলাইহিস সালাম তিনি পর্দার গুরুত্ব ও মহিলাদের ঘরে নামায পড়ার উৎসাহ ও ফযীলতপূর্ণ হাদীছ শরীফ-এর দিকে লক্ষ্য রেখে, ইজতিহাদ করতঃ মহিলাদেরকে মসজিদে এসে জামায়াতে নামায পড়তে নিষেধ করে দেন। হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম তিনি এ ইজতিহাদ সমর্থন করেন। এর উপরই ইজমা প্রতিষ্ঠিত হয়েছে। ইজমা অস্বীকার করা কুফরী।
আরও পড়ুন
সব ›
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- لَا تَحْسَبَنَّ الَّذِيْنَ قُتِلَوْا فِىْ سَبِيْلِ اللهِ اَمْوَاتًا بَ…
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।