পাঠক-পাঠিকাদের কলাম:
প্রসঙ্গ: ‘ঘর সামলাই, ব্যবসাও সামলাই’ বিজ্ঞাপন
, ২১ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৫ তাসি’, ১৩৯১ শামসী সন , ০৩ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ১৯ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) মহিলাদের পাতা
গত কয়েকদিন যাবত গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনের স্লোগান নিয়ে সর্বত্র আলোচনা হচ্ছে। স্লোগানটি ছিলো, ‘ঘর সামলাই, ব্যবসাও সামলাই’। ফোয়ারা ফেরদৌস নামক কোন এক মহিলা উদ্যোক্তার কথা আলোচনা করতে সম্ভবত এই স্লোগান আনা হয়। যাই হোক, আমি গ্রামীণফোন বা ঐ নারী উদ্যোক্তা নিয়ে কথা বলতে চাই না, আমি শুধু স্লোগানটি নিয়ে আমার অভিমত ব্যক্ত করতে চাই।
ব্যক্তিগতভাবে আমি এ স্লোগানের মধ্যে একটি পজিটিভিটি দেখি যেটা হলো ‘ব্যবসা’। বর্তমান পৃথিবীতে যে তথাকথিত নারীবাদ ও নারীর ক্ষমতায়ন থিউরী চলছে তা বহুজাতিক আগ্রাসী কর্পোরেটদের বানানো। সেসব কর্পোরেটরা নারীকে ব্যবসায়ী হিসেবে চায় না, চাকুরীজীবি হিসেবে চায়। নারী চাকুরীজীবি হলে সে সব আগ্রাসী কর্পোরেটদের অনেক সুবিধা। তারা কমমূল্যে নারীশ্রম পায়। নারী সহজে আনুগত্য প্রদর্শন করে, কিন্তু পুরুষ সেটা করে না। এছাড়া কর্মক্ষেত্রে নারী কর্মীদের রেখে পুরুষ কর্মীদের পরিপাটি ও এন্টারটেইন রাখা যায়। তারা নারীর চামড়াকে পণ্য বানিয়ে পুরুষকে আকর্ষিত করতে চায়। একজন নারী যখন ব্যবসা করে, তখন সেই সব বহুজাতিক কর্পোরেটদের থেকে সে অনেকটাই মুক্ত থাকে।
তাই একজন নারী যদি ঘর সামলানোর পর হালাল ব্যবসা করে (অবশ্যই তা শরীয়তসম্মত পর্দার সাথে), আমি সেটা সাপোর্ট করবো। কারণ এ ব্যবসা করাটা বহুজাতিক আগ্রাসী কর্পোরেটদের মুখে জুতা মারার শামিল।
আরেকটি কথা, ‘ঘর সামলাই, ব্যবসাও সামলাই’ স্লোগানটি নিয়ে অনেক উগ্র নারীবাদী ও লিবারেল-সেক্যুলাররা বিরোধিতা করেছে। তাদের যুক্তি ছিলো- নারীকে কেন আগে ঘর সামলাতে হবে? ঘর সামলানো কি নারীর দায়িত্ব? অর্থাৎ এ স্লোগানে নারীর দায়িত্বের মধ্যে যে ঘর সামলানো সেটাও প্রতিয়মান হয়। লিবারেল, সেক্যুলার ও কট্টর নারীবাদের বিরুদ্ধে গিয়ে গ্রামীণফোনের মত লিবারেল পৃষ্ঠপোষক কোম্পানি কিভাবে এমন স্লোগান করলো, তা অনেকেই প্রশ্ন করেছে।
-উম্মু আমিম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হজ্জে মাবরুর বা মকবুল হজ্জ পালন করতে হলে কি কি থাকা শর্ত (১)
২৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
২৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পারিবারিক জীবনে একটি মারাত্মক ভুল যার সংশোধন নেই (২)
২৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একজন উত্তম নারীর গুণাবলী
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তওবা
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মুসলমানদের বর্তমান অবস্থা সম্পর্কে হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণনা
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
২৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশ্তে প্রবেশ করবে না
২৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হযরত তামাযির খুনসা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












