সুওয়াল-জাওয়াব বিভাগ
প্রসঙ্গ: মৃত ব্যক্তিকে দেখানো
, ২৮ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১১ আশির, ১৩৯১ শামসী সন , ১০ মার্চ, ২০২৪ খ্রি:, ২৬ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) মহিলাদের পাতা
মৃত ব্যক্তিকে (পুরুষ-মহিলা) জানাযার নামাজের পূর্বে ও কবরে রাখার পর মুখ খুলে তার আত্মীয়-স্বজন ও জন-সাধারণকে দেখানো হয়। সম্মানিত শরীয়ত উনার মধ্যে ইহা জায়েয আছে কি-না?
জাওয়াব :
হ্যাঁ, মৃত ব্যক্তিকে জানাযা নামাজের পূর্বে, পরে ও কবরে রাখার পর সর্বাবস্থায় তার আল-আওলাদ, আত্মীয়-স্বজন, জ্ঞাতি-গোষ্ঠী, প্রতিবেশী ইত্যাদি সকলেই দেখতে পারবে।
তবে বিশেষ করে মহিলাদের লাশ দেখানোর ক্ষেত্রে পর্দার খেয়াল রাখতে হবে। অর্থাৎ পর্দা রক্ষা করতে হবে যাতে কোন অবস্থাতেই পর্দার খেলাফ না হয়।
এজন্য মাসয়ালা হলো- পুরুষের লাশকে কবরে নিয়ে যাওয়ার সময় খাটিয়ার উপর স্বাভাবিকভাবে কাপড় দিয়ে ঢেকে নিয়ে যাওয়া হয়। আর না ঢেকে নিয়ে গেলেও কোন অসুবিধা নেই। কিন্তু মহিলার লাশকে কবরে নিয়ে যাওয়ার সময় এমনভাবে কাপড় দিয়ে ঢেকে নিয়ে যেতে হবে যাতে কোনক্রমেই কাফন পরিহিত লাশের সূরত বুঝা না যায়।
দলীলসমূহ : আলমগীরী, শামী, আইনুল হেদায়া ইত্যাদি। (মাসিক আল বাইয়্যিনাত শরীফ ৭৮তম সংখ্যা)
প্রসঙ্গ: হাত বাঁধার সুন্নত তরীক্বা
সুওয়াল :
নামাজে পুরুষ ও মেয়েদের হাত বাঁধার সুন্নত তরীক্বা কি?
জাওয়াব :
পুরুষেরা তাকবীরে তাহরীমা বাঁধার সময় কান পর্যন্ত হাত উঠাবে আর মেয়েরা কাঁধ বরাবর হাত উঠাবে এবং পুরুষেরা হাত বাঁধবে নাভির নীচে আর মেয়েরা হাত বাঁধবে বুকের (স্তনদ্বয়ের) উপর।
হাত বাঁধার নিয়ম : পুরুষের হাত বাঁধার সুরত তিনটি। যথা- (১) বাম হাতের কব্জি বরাবর ডান হাতের কব্জি রেখে ডান হাতের কনিষ্ঠা ও বৃদ্ধাঙ্গলী দ্বারা বাম হাতের কব্জি ধরবে এবং ডান হাতের অনামিকা, মধ্যমা ও শাহাদত অঙ্গুলী স্বাভাবিকভাবে বাম হাতের কব্জির উপর রাখবে। (২) বাম হাতের উপর ডান হাত রেখে বাঁধবে। (৩) বাম হাতের কব্জির উপর ডান হাত রেখে ধরবে।
মেয়েদের হাত বাঁধার সুরত একটি। আর তা হচ্ছে- মেয়েরা পুরুষের ন্যায় হাতের কব্জি জড়িয়ে ধরবে না, বরং তারা বাম হাতের পিঠ বরাবর ডান হাতের তালু রাখবে। (শামী, আলমগীরি, শরহে বেকায়া, গায়তুল আওতার, বাহরুর রায়েক ইত্যাদি) (মাসিক আল বাইয়্যিনাত শরীফ ৪৮তম সংখ্যা)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশ্তে প্রবেশ করবে না
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মেহমানদারী করার মাধ্যমে উদযাপনে শাফায়াত মুবারক লাভ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কোন মুসলমানের জন্য কাফির-মুশরিকদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা জায়েয নেই
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (২১)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাশরের ময়দানে যে ৫টি প্রশ্নের উত্তর প্রত্যেককেই দিতে হবে
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র আশূরা শরীফ উনার রোযার বেমেছাল ফাযায়িল-ফযীলত
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র ১০ মুহররমুল হারাম শরীফ দিনটিতে ভালো খাওয়া-পরার ব্যবস্থা গ্রহণ করুন, তাহলে সারা বছর স্বচ্ছলতা লাভ করতে পারবেন
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












