সম্পাদকীয় (১)
প্রসঙ্গ: ভাসমান সৌরবিদ্যুৎ প্রকল্প শুধুমাত্র ভাসমান সৌরবিদ্যুৎ দিয়েই পূরণ হবে বিদ্যুতের চাহিদা রয়েছে রফতানির সম্ভাবনাও সৌর-সম্ভাবনাকে বিকশিত করলে বাংলাদেশ হবে নবায়নযোগ্য জ্বালানিসমৃদ্ধ দেশ।
, ১৩ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৯ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ১৭ অক্টোবর , ২০২৪ খ্রি:, ০১ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
বাংলাদেশ এমন একটি দেশ- যে দেশের প্রত্যেকটি খাতে লুকিয়ে আছে অপার সম্ভাবনা। প্রসঙ্গত বাংলাদেশে বহুবিধ নবায়নযোগ্য জ্বালানি রয়েছে। যার মধ্যে অন্যতম হচ্ছে সৌরবিদ্যুৎ। আর এ সৌরবিদ্যুতের ক্ষেত্রেও আলোচিত হচ্ছে, প্রচলিত উৎসের বাইরেও আরো অনেক সমৃদ্ধ উৎসের কথা।
দৈনিক আল ইহসান শরীফের পর্যবেক্ষণে বলা হয়েছে, এ ধরনের ভাসমান সৌরশক্তি উৎপাদন কেন্দ্রের সবচেয়ে বড় সুবিধা হলো এর জন্য কোনো জমি অধিগ্রহণ করতে হয় না। সরকারি নীরাশয়ে নির্বিঘেœ এ ধরনের প্লান্ট স্থাপন করা সম্ভব। অনেকে বাড়ির ছাদে এ ধরনের সৌর প্যানেল বসাতে চায়। কিন্তু স্থানাভাব সেখানে একটি বড় প্রশ্ন। ছোট বাড়ির ছাদে সোলার প্যানেল উপযুক্তভাবে কাজ করতে পারে না। নীরাশয়ের ক্ষেত্রে সে সমস্যা নেই।
বাংলাদেশের পানিভূমির পরিমাণ ৫.২৮ লাখ হেক্টর অর্থাৎ মোট আয়তনের ১১.৫৪%। এর যদি ২০% ব্যবহার করা যায় তাহলে ব্যবহৃত নীরাশয় হবে ১ লাখ ৫ হাজার ৬০০ হেক্টর বা ২ লাখ ৬০ হাজার ৮৩২ একর। প্রতি মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজন অনধিক ৫ একর; তাহলে ২০% নীরাশয়ে ৫২ হাজার ১৬৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে; যা ২০৫০ সাল অবধি বাংলাদেশের সম্পূর্ণ চাহিদা মেটাবে। আর বিশেষ করে, বাংলাদেশের নিরাশয়গুলো বেশিরভাগই প্রভাবশালী একটি অসৎ গোষ্ঠীগুলো দখল করে রেখেছে। যদি এই নিরাশয়গুলোতে ভাসমান সৌরবিদ্যুৎ স্থাপন করা হয় তাহলে দেখা যাবে যে, একদিকে দেশের বিদ্যুতের চাহিদা পুরন হবে অন্যদিকে দেশের নিরাশয়গুলোও দখলমুক্ত রাখা যাবে।
দেশে বৃহৎ পরিসরে এ পদ্ধতিতে সৌরবিদ্যুতের সম্ভাব্যতা যাচাই ও সমস্যা নিরূপণে ৬৪ কিলোওয়াট পিক ক্ষমতাসম্পন্ন ব্যাটারিবিহীন একটি সৌরবিদ্যুৎ প্লান্ট বিসিএসআইআরের অভ্যন্তরীণ গ্রিডের সঙ্গে স্থাপন করেছে বিজ্ঞানীরা। তাতে দেখা যায়, স্থাপিত সৌরবিদ্যুৎ প্লান্ট (ব্যাটারিবিহীন) থেকে বিদ্যুৎ উৎপাদন খরচ ইউনিট প্রতি মাত্র ৭ টাকা ৩৭ পয়সা, প্রচলিত পদ্ধতির চেয়ে যা অনেক কম। ব্যয়বহুল ব্যাটারির বিকল্প এই থিন সোলার সেল-এর মাধ্যমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সম্ভব। এ থিন সোলার সেলের আয়ুষ্কাল প্যানেলের সমান হবে। পাশাপাশি এর খরচও কম। সরকার ভাসমান সোলার প্রজেক্টে যদি থিন সোলার সিষ্টেম কাজে লাগায় তাহলে সৌরবিদ্যুৎ বাংলাদেশে অনেক সহজলভ্য হবে।
বলাবাহুল্য, দুর্নীতি, অব্যবস্থাপনা, ঘুষ লেনদেন আর লুটপাটের কারণে বিদ্যুৎ খাতে প্রতি বছর প্রায় লাখ কোটি টাকার ক্ষতি হচ্ছে। যদি বিদ্যুৎ খাতকে সৌরনির্ভর করা হয়, তাহলে দেশের এই বিপুল পরিমাণ অর্থ লোপাট, দুর্নীতি ও গচ্চার হাত থেকে রক্ষা পাবে। বছরে সেচকাজের ১০ লাখ টন ডিজেল এবং প্রতি বছর প্রায় ২ লাখ ৪২ হাজার টন কেরোসিন তেল সাশ্রয় হবে সরকারের। সেইসাথে বিদ্যুৎ খাতের প্রতিবছর নেয়া নানা রকম অপ্রয়োজনীয় প্রকল্পগুলোর অর্থ দিয়ে সৌরখাতকে উন্নত করে একটি সমৃদ্ধ ও উন্নত বিদ্যুৎ সরবরাহ জনগণকে উপহার দেয়া যাবে। পাশাপাশি এই খাতে কর্মংসংস্থানের একটি দ্বার খুলে যাবে দেশে।
সঙ্গতকারণেই আমরা বলতে চাই, সরকারের উচিত- নবায়নযোগ্য জ্বালানির এই ক্ষেত্রটির দিকে বিশেষ দৃষ্টি দেয়া। বিসিএসআইআর-এর গবেষকরা গবেষণা করে সৌরবিদ্যুতের খরচ কমানোর যে পদ্ধতি উদ্ভাবন করেছে, তা সত্যিই আশাব্যাঞ্জক। যদি এই সৌরবিদ্যুতের খাতে বাজেট বরাদ্দ, গবেষণাগার নির্মাণ, জনশক্তি উন্নয়নে জ্বালানি গবেষণা ও উন্নয়ন ইনস্টিটিউটের জনবলের সোলার প্যানেল প্রস্তুতকরণের গবেষণার সুযোগ আরো বৃদ্ধি করা হয়, তাহলে বাংলাদেশ শুধু বিদ্যুৎবিভ্রাট থেকেই চিরতরে মুক্তি পাবেনা। পাশাপাশি নিজের দেশে শিল্পোয়নের জন্য প্রভূত বিদ্যুৎ প্রাপ্তির পাশাপাশি পার্শ্ববর্তী দেশেও রফতানি করা যাবে। ইনশাআল্লাহ!
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারত একটি চরম সন্ত্রাসী রাষ্ট্র আন্তর্জাতিক আইন ও রীতিনীতি এবং দিপাক্ষিক চুক্তি- এমনকী নিজ দেশের সংবিধান সবই ভারত বর্বরতার সাথে লঙ্ঘন করে ও করছে। ভারতকে কঠিন শিক্ষা দিতে হবে এবং সাবেক উপদেষ্টা বিবৃত ২২ লাখ ভারতীয়কে অবিলম্বে পুশব্যাক করতে হবে।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তুরস্কের সাথে বাংলাদেশের সম্পর্কোন্নয়ন শুধু সামরিক বা ব্যবসায়িক অংশীদারিত্বের ভিত্তিতেই নয় বরং ইসলামী মূল্যবোধের আলোকে মুসলিম ভ্রাতৃত্ববোধের জজবাকে সমুন্নত করার জন্য হতে হবে ইনশাআল্লাহ।
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আম্রিকা শকুনীরা চাচ্ছে বাংলাদেশে দুর্ভিক্ষ তৈরী করতে। ডিপস্টেট আমলাদের দ্বারা প্রণীত হচ্ছে- রফতানী বাধাগ্রস্থ করার নীল নকশা। চা রফতানীর বাধাসমূহ অবিলম্বে দূর করতে হবে।
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আজ সুমহান বেমেছাল বরকতময় ১৯শে যিলহজ্জ শরীফ! সাইয়্যিদাতুন নিসায়ি আলাল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ আশার আলাইহাস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ! পাশাপাশি এই মহিমান্বিত দিনটি সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, আওলাদে রসূল, সাইয়্যিদাতুনা হযরত শাহ নাওয়াদী আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আজ সুমহান বরকতময় ১৮ই পবিত্র যিলহজ্জ শরীফ! খলীফায়ে ছালিছ, আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক অর্থাৎ পবিত্র শাহাদাতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আম্রিকা বাংলাদেশকে আরো বেশী তুলা আমদানিতে চাপ সৃষ্টি করছে। আম্রিকা থেকে তুলা আমদানি জটিল, অধিক ব্যয় ও সময় সাপেক্ষ। অথচ একটু উদ্যোগ নিলে বাংলাদেশই হতে পারে তুলায় স্ব-নির্ভর। ইনশাআল্লাহ।
০৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নানা নামে বিভিন্ন কর আরোপকে মহা জুলুম হিসেবেই দেখছেন ব্যবসায়ীরা। আসন্ন বাজেটে নানা কর পরিকল্পনা নিয়ে গভীর দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। সরকারকে অন্যায্য কর মুক্ত বাজেট দিতে হবে।
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আজ সুমহান ও বরকতময় ১৫ই যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! সাইয়্যিদুনা হযরত ইমামুল আশির মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাপবিত্র যিলহজ্জ শরীফ মাস উনার ৯, ১০, ১১, ১২ এবং ১৪ তারিখ মহাসম্মানিত আইয়্যামুল্লাহ শরীফ উনাদের অন্তর্ভূক্ত। সুবহানাল্লাহ! এ দিবসসমূহের তাৎপর্য অনুধাবন গোটা মুসলিম উম্মাহর জন্য ফরয-ওয়াজিব।
২৬ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আজ সুমহান ও বরকতময় পবিত্র ৭ই যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! সাইয়্যিদুনা হযরত ইমামুল খামিস মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস এবং পাশাপাশি মহাসম্মানিত ও মহাপবিত্র ৭ই শরীফ মুবারক। সুবহানাল্লাহ!
২৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আজ সুমহান ও বরকতময় পবিত্র ৬ই যিলহজ্জ শরীফ! সাইয়্যিদুনা হযরত ইমামুত তাসি মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা গবেষণার দিকে আগ্রহী না হয়ে বিসিএস পরীক্ষায় আগ্রহী হয় সব বাধা দূর করে জীবন-জীবিকা বান্ধব সমৃদ্ধ গবেষণার জন্য যথাযথ তৎপরতা ও প্রচেষ্টা একান্ত দরকার
২৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












