সুওয়াল-জাওয়াব:
প্রসঙ্গ: বিয়ের পর মা-বাবার প্রতি মেয়ের দায়িত্ব
, ২১ এপ্রিল, ২০২৪ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) মহিলাদের পাতা
আমরা জানি, ছেলে ও মেয়ে উভয়ের জন্য পিতা মাতার প্রতি দায়িত্ব কর্তব্য রয়েছে । ছেলেদের বিয়ের পরও পিতা মাতার ভরণ-পোষণ ও দেখাশুনা করতে হয়। কিন্তু মেয়েরা বিয়ের পর স্বামীর ঘরে চলে যায় । জানার বিষয় হলো, বিয়ের পর পিতা মাতার প্রতি মেয়েদের কতটুকু দায়িত্ব কর্তব্য?
জাওয়াব :
যেহেতু বিয়ের পর মেয়েদেরকে স্বামীর ঘরে চলে যেতে হয়, স্বামীর সংসার ও সন্তান-সন্ততি দেখাশুনা করতে হয় সেহেতু মেয়েদের জন্য স্বামীর ঘরের পাশাপাশি পিতা মাতার ভরণ পোষণ ও দেখাশুনা করা কঠিন হয়ে যাবে । আর মহান আল্লাহ পাক তিনি বান্দার জন্য দ্বীন ইসলাম উনাকে কঠিন নয় বরং সহজ করেছেন । মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
وَمَا جَعَلَ عَلَيْكُمْ فِي الدِّينِ مِنْ حَرَجٍ
অর্থ: তিনি (মহান আল্লাহ পাক) তোমাদের জন্য দ্বীনের মধ্যে কোন কিছু কঠিন করেন নি । (সূরা হজ্জ শরীফ: ৭৮)
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتْ أَبِي هُرَيْرَةَ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ الدِّيْنَ يُسْرٌ وَلَنْ يُّشَادَّ الدِّيْنُ إلاَّ غَلَبَهٗ .
অর্থ: হযরত আবু হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত । নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, "নিশ্চয়ই দীন হচ্ছে সহজ। কেউ যেন দ্বীন নিয়ে বাড়াবাড়ি না করে, তাহলে তার জন্য কঠিন হয়ে যাবে । (বুখারী শরীফ)
তাই মেয়েদের বিয়ের পর পিতা মাতার ভরণ পোষণ ও দেখাশুনা করা দায়িত্ব নয় । তবে যদি কোন মেয়ে পিতা মাতার ভরণ পোষণ ও দেখাশুনা করতে চায়, তাহলে তা স্বামীর অনুমতি সাপেক্ষে করতে হবে । এ প্রসঙ্গে ইমাম আহমাদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি বলেছিলেন-
قَالَ أَحْمَدُ رَحْمَةُ اللهِ عَلَيْهِ "طَاعَةُ زَوْجِهَا أَوْجَبَ عَلَيْهَا مِنْ أُمِّهَا، إلَّا أَنْ يَّأذَنَ لَهَا
"মায়ের সেবা করার চেয়ে তার জন্য স্বামীর আনুগত্য করা অধিকতর জরুরি, যদি সে অনুমতি না দিয়ে থাকে ।" (শারহ মুনতাহা আল ইরাদাত, ৩/৪৭)
আল ইনসাফ গ্রন্থে উল্লেখ আছে-
قال في "الإنصاف": "لَا يَلزَمُهَا طَاعَةُ أَبَوَيْهَا فِي فِرَاقِ زَوْجِهَا، وَلَا زِيَارَةٍ وَنَحْوِهَا، بَلْ طَاعَةُ زَوْجِهَا أَحَقُّ
"একজন নারীর জন্য বৈধ নয় স্বামীকে বাদ দিয়ে পিতা-মাতার আনুগত্য করা, বরং স্বামীর আনুগত্য অধিক গুরুত্বপূর্ণ।"
উপরোক্ত দলীল আদিল্লাহ দ্বারা এটাই প্রমাণিত হয়, মেয়েদের জন্য বিয়ের পর পিতা মাতার ভরণ পোষণ ও দেখাশুনা করা দায়িত্ব কর্তব্য নয় । তবে কেউ চাইলে স্বামীর অনুমতি সাপেক্ষে যতটুকু সম্ভব ততটুকু করবে তাতে কোন বাধা নিষেধ নেই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হযরত তামাযির খুনসা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (১৩)
২১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
২১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দান-ছদকাহ বালা-মুসিবত দূর করে
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
২০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইলমে তাসাউফ অর্জন করা ব্যতীত ইবাদত মূল্যহীন
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পারিবারিক জীবনে একটি মারাত্মক ভুল যার সংশোধন নেই (১)
১৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
১৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পিতা-মাতা হারাম খেলে, তার তাছীর সন্তানের উপরও পড়ে
১৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












