প্রশিক্ষণরত আরও অর্ধশতাধিক এসআইকে শোকজ
রাজশাহীর সারদায় প্রশিক্ষণরত ৪০তম ক্যাডেট উপপরিদর্শক (এসআই) ব্যাচের ৫৯ জনকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শোকজ করা হয়েছে। প্রশিক্ষণ ক্লাসে হৈচৈ করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে গত সোমবার ও বৃহস্পতিবার তাদের এই শোকজ নোটিশ দেওয়া হয়।
এর আগে গত ২১ অক্টোবর একই ব্যাচের ২৫২ এসআইকে অব্যাহতি দেওয়া হয়েছিল।
বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমির অধ্যক্ষের পক্ষে পুলিশ সুপার (প্রশাসন) তারেক বিন রশিদ ৫৯ জনের শোকজ নোটিশে স্বাক্ষর করেছেন।
শোকজ নোটিশে বলা হয়েছে, গত ১৬ ও ২১ আগস্ট সন্ধ্যায় অ্যাকাডেমির চেমনি মেমোরিয়াল হলে ক্লাস চলাকালে শোকজ নোটিশপ্রাপ্তরা এলোমলোভাবে বসে হৈচৈ করে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করেন। এ সময় তারা পাশাপাশি বসে নিজেদের মধ্যে কথাবার্তা বলছিলেন এবং ক্লাসে অমনোযোগী ছিলেন। নোটিশপ্রাপ্তির তিন দিনের মধ্যে তাদের অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
এর আগে প্রশিক্ষণ মাঠে নাশকতা করতে হৈচৈ করার অভিযোগে ৪০তম ক্যাডেট এসআই ব্যাচের ২৫২ জনকে প্রথমে শোকজ করা হয়েছিল। তাদের জবাব সন্তোষজনক না হওয়ায় চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এবার প্রশিক্ষণ হলে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ৫৯ জনকে শোকজ করা হয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।