প্রধান বিচারককে তরবারি দেয়াকে নজিরবিহীন বললেন রিজভী
, ১৫ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০২ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ০১ অক্টোবর, ২০২৩ খ্রি:, ১৬ আশ্বিন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান দেশের প্রধান বিচারককে তরবারি উপহার দেয়াকে নজিরবিহীন ঘটনা উল্লেখ করে বিস্ময় প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি বলেন, আমাদের দেশে ১৮৭৮ সালের অস্ত্র আইন অনুযায়ী কোন অস্ত্রদাতা বা গ্রহিতা যদি অস্ত্র দেয় যিনি দিবেন এবং যে গ্রহণ করবেন তাদের সাজা হবে। আমরা কয়েকদিন আগে দেখলাম মহানগর গোয়েন্দা বিভাগের যিনি প্রধান তিনি তরবারি দিচ্ছেন দেশের যিনি আইনের অভিভাবক প্রধান বিচারক তাকে।এই যে তরবারি দিয়েছেন তার কি কোন লাইসেন্স আছে বলেছেন আপনাদের কাছে?এর নূন্যতম সাজা ৭ বছর কারাদণ্ড।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর শেরে বাংলা নগরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, আপনারা নিশ্চয়ই ভুলে যাননি হুসাইন মোহাম্মদ এরশাদকে সেই সময়ে ইরাকের রাষ্ট্রপতি সাদ্দাম হোসেন একটি অস্ত্র দিয়েছিল যেটি তার বাসায় ছিল।এটার কারনে এরশাদের সাজা হয়েছিল। তখন রাষ্ট্রপতি ছিলেন বিচারক শাহাবুদ্দিন।এই যে মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান তিনি যে তরবারি দিচ্ছেন প্রধান বিচারককে এটা কোন আইনে দিলেন? আসলে ওরা দেশের প্রচলিত কোন আইন কানুন তোয়াক্কা করে না আমি আগেও বলেছি। তারা মনে করে শেখ হাসিনার কথাই আইন।
বিএনপির এই মুখপাত্র বলেন, যারা শেখ হাসিনার তল্পিবহন করে যারা শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসন এবং ফ্যাসিজমকে সমর্থন করে তারা যা কিছু করে এটাই হচ্ছে বৈধ। পৃথিবীতে কোন দৃষ্টান্ত আছে এই ধরনের ঘটনা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান যিনি দেশের প্রধান বিচারককে তরবারি দিচ্ছেন। প্রধান বিচারক যিনি থাকেন ন্যায় বিচার করার জন্য নিরবে নিভৃতে কেউ যাতে তাকে পক্ষপাতিত্তের দিকে না নিতে পারেন সেটাই হচ্ছে ন্যায় বিচারের দৃষ্টান্ত। এত বড় অন্যায় করলেন এর সর্বোচ্চ শাস্তি হতে পারে যাবৎজীবন কারাদন্ড। সর্বনিম্ন সাজা হবে ৭ বছর জেল এরশাদ তার উদাহরণ।
রিজভী বলেন, এখন ডিসি-এসপিরা নৌকার পক্ষে ভোট চায়। তারা কাউকে পছন্দ করতে পারেন, ভোট দিতে পারেন। কিন্তু প্রকাশ্যে কোনো দলের পক্ষে ভোট চাইতে পারেন না। কারণ নির্বাচনের সময় আইনশৃঙ্খলার দায়িত্বে থাকবেন ডিসি, তাহলে কীভাবে একজন ডিসি নৌকার পক্ষ ভোট চায়। এতে বোঝা যায় শেখ হাসিনার আগামী নির্বাচন কত একতরফা ও গণবিরোধী হবে তার নমুনা এখনি ফুটে উঠেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মজুদ করা ১০ হাজার লিটার জ্বালানি তেল জব্দ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪৫ লাখ টাকা দিয়েও বাঁচতে পারলেন না জহিরুল
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মালয়েশিয়া থেকে চট্টগ্রাম বন্দরের পথে অকটেনভর্তি জাহাজ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাবেক স্পিকার শিরীনকে কারাগারে পাঠানোর নির্দেশ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেট্রোল মজুত, জামাই-শ^শুরের কারাদ-
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এমপি টিপুর বাসায় ‘টর্চার সেল’, নিজ দলের নেতাকে ‘নির্যাতন’
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সীমান্তে বাংলাদেশিকে গুলি, বিএসএফের দুঃখ প্রকাশ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩ মাসের মধ্যে সুপ্রিম কোর্টের স্বাধীন ও পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে’
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধ করতে হবে’, দাবি উঠল সংসদে
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘ইউনূস লন্ডনে গিয়ে ক্যাপ্টেনকে ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ এনেছে’
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশ রক্ষায় কোটি ইরানি জীবন দিতে প্রস্তুত -প্রেসিডেন্ট
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)