প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সন্তুষ্ট নয় বিএনপি -ফখরুল
, ১৯ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৯ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ১৮ এপ্রিল, ২০২৫ খ্রি:, ৫ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে বৈঠকে নির্বাচনের বিষয়ে সুনির্দিষ্ট রোডম্যাপ না পাওয়ায় অসন্তোষ জানিয়েছে বিএনপি।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) প্রধান উপদেষ্টার সঙ্গে প্রায় পৌনে দুই ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের নির্দিষ্ট কোনো সময়সূচি দেননি। তিনি শুধু বলেছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হতে পারে। কিন্তু আমরা পরিষ্কারভাবে বলেছি, ডিসেম্বরই নির্বাচনের কাট-অফ সময়।
তিনি আরও জানান, এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নিতে দলের ফোরামে আলোচনা হবে।
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে আগে থেকেই আলোচনা হয়েছে, নির্বাচনের রোডম্যাপ না পেলে দলীয় কর্মসূচির পথে হাঁটবে দলটি। বিএনপির অভিযোগ, প্রয়োজনীয় সংস্কার ইস্যুকে সামনে এনে নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত করা হচ্ছে। তারা বরাবরই বলে আসছে, নির্বাচন-প্রস্তুতির জন্য প্রয়োজনীয় সংস্কার দ্রুত সম্পন্ন করে নির্ধারিত সময়ের মধ্যেই ভোট আয়োজন করতে হবে। এ দাবির সঙ্গে একমত বামঘরানার দলসহ বিএনপির সমমনা রাজনৈতিক জোট।
তবে ভিন্ন অবস্থানে রয়েছে জামায়াতে ইসলামী, নবগঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও কয়েকটি ইসলামপন্থী দল। তাদের দাবি, আগে সংস্কার, পরে নির্বাচন। বিতর্ক রয়েছে- ছোট সংস্কার না বড় সংস্কার- সেটি নিয়েও।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রাশিয়া-কানাডা থেকে আসছে ৩৫১ কোটি টাকার সার
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জানা গেল প্রাথমিক বৃত্তির ফল প্রকাশের সম্ভাব্য সময়
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘মালয় প্রার্থীকে ভোট দেয়ার’ আহ্বান মাহাথিরের: মাদানি সমর্থকদের তীব্র প্রতিক্রিয়া
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হিমাগারের অতিরিক্ত ভাড়া: কাফনের কাপড় পরে কৃষকের গণ-অনশন
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্যাংকের টাকা লেনদেনের ফি নিয়ে নতুন নির্দেশনা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তিস্তা মহাপরিকল্পনা: একটি নদী, কোটি মানুষের স্বপ্ন
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলা কিউআর কোডে লেনদেনে নতুন নির্দেশনা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নামাজ পড়াতে মসজিদে যাচ্ছিলেন খতিব, ট্রাকচাপায় গেল প্রাণ
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএসসিসির সড়ক ব্যবস্থাপনা বিষয়ক সভা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চীনের ‘টু প্লাস টু’ ও করিডর প্রস্তাব বিবেচনা করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সুপ্রিম কোর্টের একটি তালার পেটে কয়েকশ’ চাবি
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মনিবের অবাধ্য হলে শিক্ষা দেবে ইরান: ইসরায়েলকে আরাগচির হুঁশিয়ারি
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)