প্রথম দিনই ৪ হাজার কোটি টাকা ধার নিলো ৫ ‘ইসলামী’ ব্যাংক
, ১৩ই জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৯ সাবি’, ১৩৯০ শামসী সন, ০৮ই ডিসেম্বর, ২০২২ খ্রি:, ২৩ই অগ্রহায়ণ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
তারল্য সংকটে পড়ায় দেশের কথিত শরীয়াহ্ ভিত্তিক ব্যাংকগুলোকে তারল্য সুবিধা দেবে বাংলাদেশ ব্যাংক। তারল্য সংকট কাটাতে ১৪ দিন মেয়াদে এ সুবিধা পাবে কথিত ‘ইসলামি’ এসব ব্যাংক। এরই মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের এ সুবিধা দেওয়ার প্রথম দিনই গত মঙ্গলবার পাঁচটি ইসলামী ধারার ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে চার হাজার কোটি টাকা ধার নিয়েছে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সুকুকের বিপরীতে দেওয়া এ টাকা ব্যাংকগুলোর হিসাবে যুক্ত হয়েছে এ তথ্য নিশ্চিত করেছেন।
গত সোমবার (৫ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দেয় কেন্দ্রীয় ব্যাংক। সেখানে বলা হয়েছিল, ইসলামিক আর্থিক ব্যবস্থাকে অধিকতর শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের পক্ষে এ তারল্য সুবিধা দেওয়া হবে। ব্যাংকগুলো সপ্তাহের প্রতি কার্যদিবসে নিয়মিতভাবে এ সুবিধা নিতে একটি ফর্মে আবেদন করতে পারবে।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের এক কর্মকর্তা বলেন, ইসলামিক ব্যাংকস লিকুইডিটি ফ্যাসিলিটির মাধ্যমে পাঁচটি ইসলামী ব্যাংককে চার হাজার কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ব্যাংকগুলোর হিসাবে এসব টাকা যুক্ত হয়েছে। সুকুকের বিপরীতে প্রথম দিনে এ টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। প্রয়োজন মতো টাকা নিতে পারবে ইসলামি ধারার অন্য ব্যাংকগুলোও।
কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে অর্থ ধার নেওয়া পাঁচ ব্যাংকের মধ্যে রয়েছে- ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ইউনিয়ন ব্যাংক লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড ও গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড।
তবে প্রথম দিনে সবচেয়ে বেশি টাকা দেওয়া হয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডকে। সাম্প্রতিকে অস্থিরতায় বেসরকারি খাতের সবচেয়ে বড় এ ব্যাংকটির আমানত প্রতিদিন কমছে। গত সোমবার ব্যাংকটির আমানত কমে দাঁড়িয়েছিল ১ লাখ ৪৬ হাজার ৯৬৪ কোটি টাকায়। গত ৩১ অক্টোবর ব্যাংকটির আমানত ছিল ১ লাখ ৫৩ হাজার ২৭২ কোটি টাকা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বেসরকারি এতিমখানায় ১৪০ কোটি টাকার সরকারি ভাতা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসংখ্যা বাংলাদেশের অভিশাপ নয়, আশীর্বাদ -শিক্ষামন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












