প্রথম আলো ও ডেইলি স্টার মালিক সিমিনের ভয়াবহ জালিয়াতি
, ১৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২০ সাবি’, ১৩৯২ শামসী সন , ১৮ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ০৩ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
আপন ভাই ও বোনের ভুয়া স্বাক্ষর ও জাল দলিল তৈরি করে প্রথম আলো ও ডেইলি স্টার-এর মালিক প্রতিষ্ঠান ট্রান্সকম গ্রুপের প্রায় ৩০ হাজার কোটি টাকার সম্পদ একাই দখলে নিয়েছে শিল্পোদ্যোক্তা লতিফুর রহমানের বড় মেয়ে গ্রুপটির বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা সিমিন রহমান। সিমিনের জালিয়াতি ও প্রতারণা ধরা পড়ায় আইনি ব্যবস্থা নিতে আইনজীবীর সঙ্গে দেখা করার ১০ দিনের মাথায় রহস্যজনকভাবে মারা যায় তার বড় ভাই আরশাদ ওয়ালিউর রহমান। আর ছোট বোন শাযরেহ্ হক তার প্রাপ্য বুঝে পেতে এখন আদালতের বারান্দায় ঘুরছে।
গত ফেব্রুয়ারিতে শাযরেহ্ হক গুলশান থানায় সিমিনের বিরুদ্ধে পৃথক তিনটি জালিয়াতি, প্রতারণা ও আত্মসাতের অভিযোগে মামলা করেন।
মামলার নথিপত্র থেকে জানা গেছে, ট্রান্সকম গ্রুপ অব কোম্পানির অধিকাংশ শেয়ার নিজের নামে নেওয়ার জন্য ভাই-বোনের স্বাক্ষর জালিয়াতি করে ব্যবহার করে সিমিন। এ ছাড়া তৈরি করে ভুয়া পারিবারিক ডিড অব সেটেলমেন্ট। শুধু তাই নয়, রাজধানীর অভিজাত এলাকা গুলশানে লতিফুর রহমানের নামে থাকা ২ বিঘা ২ কাঠা জমির ৩৫ কাঠা ভুয়া হেবা দলিল তৈরি করে নিজের নামে নেওয়ার চেষ্টা করেছে সিমিন রহমান। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কাছে সিমিনের দাখিল করা ওই হেবা দলিলেও বাবা ও ছোট বোন শাযরেহ্ হকের স্বাক্ষর জালিয়াতি করেছেন। পরে ছোট বোন এটি জানতে পেরে অভিযোগ করলে ভুয়া হেবা দলিলের কার্যক্রম আটকে যায়।
প্রথম আলো-ডেইলি স্টার ছাড়াও বাংলাদেশ ল্যাম্পস, ট্রান্সকম ইলেকট্রনিক্স, এসকেএফ ফার্মাসিউটিক্যালস, পেপসিকোসহ গ্রুপটির আরও ১৬টি বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে ব্যবসায়ী লতিফুর রহমানের গড়া এ গ্রুপের। ২০২০ সালে সে মারা যাওয়ার পর গ্রুপের সব প্রতিষ্ঠানের পুরো নিয়ন্ত্রণই সিমিনের হাতে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হিন্দু নারীকে দিয়ে দুই মুসলিমকে ফাঁসানোর ষড়যন্ত্র যেভাবে নস্যাৎ হলো
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১,৪৮৭ কোটি টাকা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কয়েক দিন আগে মৃত মায়ের শরীরে পোকা ধরেছে, জানে না যুগ্ম সচিব-বুয়েটের শিক্ষক ছেলেরা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঋণ পেতে অগ্রাধিকার পাবেন ক্ষতিগ্রস্ত কৃষক
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সন্ধ্যায় মার্কেট বন্ধের প্রভাবে রেস্তোরাঁয় বিক্রি কমেছে অর্ধেক
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এআই মামলার নামে খুদে বার্তায় আসছে ভুয়া লিঙ্ক
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা আজ
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বেসরকারি হাসপাতালে ডেঙ্গু টেস্টে ৮০% ছাড় -চিকিৎসকের ফি না নেয়ার নির্দেশ
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এলডিসি উত্তরণে আরও ৩ বছর সময় পাচ্ছে বাংলাদেশ
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পতাকা বৈঠকে হয়নি সমাধান, দু’দিন ধরে শূন্যরেখায় মানবেতর জীবন ১০ জনের
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পতাকা বৈঠকে হয়নি সমাধান, দু’দিন ধরে শূন্যরেখায় মানবেতর জীবন ১০ জনের
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হিন্দু নারীকে দিয়ে দুই মুসলিমকে ফাঁসানোর ষড়যন্ত্র যেভাবে নস্যাৎ হলো
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)