প্রথমবারের মতো ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গা প্রত্যাবাসনের উপযুক্ত বলে জানিয়েছে মিয়ানমার
বাংলাদেশে আশ্রয় নেয়া আট লাখ রোহিঙ্গার তালিকা থেকে প্রথমবারের মতো এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে প্রত্যাবাসনের জন্য উপযুক্ত হিসেবে শনাক্ত করেছে মিয়ানমার কর্তৃপক্ষ। এ তথ্য বাংলাদেশকে নিশ্চিত করেছে দেশটি।
গতকাল জুমুয়াবার প্রধান উপদেষ্টার দপ্তরের অফিশিয়াল অনলাইন পেইজে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
'এটিই [মিয়ানমারের পক্ষ থেকে] নিশ্চিত করা প্রথম কোনো তালিকা, যা রোহিঙ্গা সংকটের দীর্ঘস্থায়ী সমাধানের পথে একটি বড় পদক্ষেপ,' বলা হয় বিবৃতিতে।
২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে বাংলাদেশ ছয় দফায় এ মূল তালিকাটি মিয়ানমারের কাছে সরবরাহ করেছিল।
'মূল তালিকায় থাকা বাকি পাঁচ লাখ ৫০ হাজার রোহিঙ্গার যাচাইকরণ দ্রুতগতিতে সম্পন্ন করা হবে বলেও নিশ্চিত করেছে মিয়ানমার,' বিবৃতিতে বলা হয়।
বিগত কয়েক দশকে বাংলাদেশ ১২ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। মিয়ানমারে সহিংস নির্যাতনের শিকার হয়ে তারা কক্সবাজারের শরনার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।