মাহফিল সংবাদ:
প্রত্যেককেই তার আমানতের যথাযথ হক আদায় করতে হবে, এতে কোনপ্রকার গাফলতি করা যাবে না
সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়াদ শরীফ উনার সুমহান সম্মানার্থে আজিমুশ্ শান নসীহত মুবারক:
, ২২ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০১ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ৩১ মে, ২০২৪ খ্রি:, ১৭ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
প্রতি সপ্তাহের ন্যায় গত লাইলাতুল খমিস আজিমুশ্বান রাজারবাগ শরীফ সুন্নতী জামে মসজিদে কেন্দ্রীয় মহানগর ছাত্র আনজুমান উনাদের সাপ্তাহিক মজলিশ অনুষ্ঠিত হয়। বাদ মাগরিব পবিত্র যিকির, কালামুল্লাহ শরীফ তিলাওয়াত ও বিশেষ নাত শরীফ পাঠের মাধ্যমে মজলিশ শুরু করা হয়।
মজলিশে আলোচক হিসেবে আলোচনা করেন- মহানগর ছাত্র আনজুমান মজলিশ উনার অন্যতম দায়িত্বশীল মুহম্মদ জিয়াউল হক খন্দকার।
বাদ ইশা পবিত্র মিলাদ শরীফ, তওবা মুবারক ও আজিমুশ্বান মকবুল দুয়া মুনাজাত শরীফ বাদ কুল কায়িনাতের সকলের উদ্দেশ্যে নসীহত মুবারক করেন আমাদের মহান মামদুহ মুরশিদ কিবলা কাবা সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি। এসময় তিনি আমানতদারী সম্পর্কে সবাাইকে আরো বেশী সতর্ক সাবধান হতে বলেন। যাকে যে দায়িত্ব দেয়া হয়েছে সেটা তার জন্য আমানত। দায়িত্ব যথাযথা পালন না করলে আমানতের খিয়ানত হয়ে যাবে। আর এতে রহমত বরকত হতে বন্টিত হয়ে ঈমানহারা বেঈমান হবার আশংকা রয়েছে। তাই প্রত্যেককেই তার আমানতের হক যথাযথ আদায় করতে হবে। এতে কোন প্রকার গাফলতি করা যাবেনা। এক সুওওয়ালের জবাবে তিনি বলেন- পবিত্র কুরআন শরীফ উনার কোন ভুল কেউ ধরতে পারেনি। পবিত্র কুরআন শরীফ বিকৃত করার অপচেষ্টা করেও কেউ সফল হতে পারেনি। তাহলে যিনি কুরআন শরীফ নিয়ে এসেছেন, প্রকাশ করেছেন তিনি কতটুকু আর কতবেশী নিখুঁত নিষ্পাপ তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। যুগে যুগে যারা উনার মহাপবিত্র নূর মুবারক বহন করে এনেছেন উনাদের শান মান মর্যাদাও বলার অপেক্ষা রাখে না। সেজন্য ইহুদী নাসারা কাফির মুশরিকরা সবসময় উনাদের বিরোধীতা করেছে। দাজ্জালে কাজ্জাব কিছু ওলামায়ে ছুদের মাধ্যমে সুমহান শান মুাবরক বিরোধী কথাবার্তা ছড়িয়ে দিয়ে তাদের চিরাচরিত বিদ্বেষ জারী রাখছে।
এমতাবস্থায় সর্বত্র নুরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহ ওয়া সাল্লাম উনার সুমহান শান মুবারক প্রকাশ করে মজলিশ মাহফিল করা এবং উনার মহাসম্মানিত সুন্নত মুবারক প্রচার করা সকলের জন্য ফরজ ওয়াজিব দায়িত্ব কর্তব্য। আসন্ন পবিত্র ফরজ কুরবানীতে সবাইকে সামিল হবার জন্য দিকনির্দেশনা মুবারক দান করে আজিমুশ্বান নসীহত মুবারক সমাপ্ত করেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রেশম সুতার আমদানি কমাতে আধুনিকায়নের উদ্যোগ -পাট প্রতিমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের এভিয়েশন শিল্প কঠিন সময় পার করছে -এওএবি
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, ৫ লাখ জনবল নিয়োগের পরিকল্পনা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিদ্যালয় থেকে শিশুশিক্ষার্থী উদ্ধারের ঘটনায় সম্ভ্রহমরণ মামলা, দফতরি গ্রেফতার
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মোটরসাইকেল চোর চক্রের ‘প্রতিষ্ঠাতা সভাপতি’ গ্রেপ্তার
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অবৈধভাবে ৫০ হাজার লিটার তেল মজুত, জরিমানা সাড়ে ৩ লাখ টাকা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলি সন্ত্রাসী হামলায় বাংলাদেশি নারীর মৃতু্যুতে নিন্দা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সরকারকে অচিরেই ওয়াদা ভঙ্গের পরিণতি ভোগ করতে হবে -নাহিদ
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিনা ভোটে নির্বাচিত হওয়ার বিন্দুমাত্র ইচ্ছা বিএনপির নেই -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাঁদাবাজদের ‘নিরপেক্ষ তালিকা’ করছে র্যাব
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘সিন্ডিকেট’ শব্দটিই বাজার থেকে মুছে দেয়া হবে -বাণিজ্যমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মধ্যস্থতা করা পাকিস্তানের জন্য গর্বের’
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












