প্রতি বিঘায় ফলন ২৮ মণ ধান পেয়ে খুশি কৃষকেরা
খুলনার বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের হরিণটানা গ্রামে প্রথমবারের মতো চাষ করা হয়েছে ব্রি-১০৮ জাতের ধান। পুরো উপজেলা জুড়ে এটাই প্রথম। ওই জাতের ধানে বিঘায় ২৮ মণের মত ধান পেয়েছেন কৃষক তৈয়েবুর রহমান।
তিনি বলেন, একই রকমের চাষ পদ্ধতিতে ধান পেয়েছেন অনেক বেশি। যেখানে বিঘাপ্রতি ধান পাওয়া যায় ২০-২২ মণ, সেখানে ব্রি-১০৮ জাতের ধান থেকে পেয়েছেন ২৮ মণের মতো। তার খেতের ধানের ফলন দেখে আশপাশের অন্যান্য কৃষকরা অবাক হয়েছেন। আগামীবছর ওই ধান লাগাবেন বলে অগ্রিম বীজের তাগাদা দিয়ে রেখেছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি নজরুল ইসলাম বলেন, খাদ্যের উৎপাদন বাড়াতেই বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট থেকে ব্রি-১০৮ জাতের ধান উদ্ভাবন করা হয়েছে। ১০০ নিচের জাতের ধানগুলোকে এখন বুড়ো বলা হয়ে থাকে। দীর্ঘদিন ধরে চাষ করায় এসব জাতের ধান এখন আর আগের মতো ফলন দেয় না। এ কারণে ব্রি-১০৮ মতো উচ্চফলনশীল জাতের ধান লাগাতে হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।