রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

প্রতি বছরই কমানো হচ্ছে কুরবানীর পশুর হাট

-ভোগান্তি বৃদ্ধির শঙ্কায় কুরবানীদাতা ও পশু বিক্রেতারা
এ্যাডমিন প্রকাশ: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩, রাত ১০:০৫ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, রাত ১:২৯
প্রতি বছরই কমানো হচ্ছে কুরবানীর পশুর হাট

নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারা দেশে প্রতি বছরই কোরবানির পশু কেনাবেচার হাট বসে থাকে। সারা দেশের ন্যায় রাজধানীর দুই সিটির অন্তর্ভুক্ত স্থায়ী ও অস্থায়ী হাটগুলোতে ব্যাপক আকারে বসে দেশ-বিদেশি গরু-ছাগলের হাট। তবে রাজধানীতে প্রতি বছর কুরবানী দাতার সংখ্যা বাড়তে থাকলেও বিগত বছরগুলোর চেয়ে এবারও রাজধানীতে গরুর হাট আরও কমানো হচ্ছে। এতে করে ভোগান্তি বৃদ্ধির আশঙ্কা করছেন কুরবানী দাতা ও কুরবানীর পশু বিক্রেতাগণ।
জানা যায়, এ বছর কোরবানির ঈদ সামনে রেখে রাজধানীর দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন মাত্র ১৬ টি অস্থায়ী গরুর হাট বসানোর প্রাথমিক অনুমতি দিতে যাচ্ছে। যা গত বছর ছিল ১৯টি। এরইমধ্যে গতকাল আফতাবনগর পশুর হাট বন্ধে হাইকোর্ট রুল জারি করেছে। তাছাড়া তেজগাঁও এলাকার হাটও এবার না বসার শঙ্কা দেখা দিয়েছে। হাইকোর্টের রুলের কারণে অন্যান্য হাট নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। আফতাবনগরের দেখাদেখি অন্যান্য হাট বন্ধেও একটি শ্রেণী উঠেপড়ে লাগতে পারে বলে বিশেষ সূত্রে খবর পাওয়া যাচ্ছে।
স্থায়ী ও অস্থায়ী মোট হাটের সংখ্যা মিলিয়ে এ বছর হাটের সংখ্যা বিগত বছরের তুলনায় কমবে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ৯টি; বাকি ৯টি বসবে ঢাকা উত্তরে। অর্থাৎ দুই সিটিতে ৯টি করে মোট ১৮টি হাট বসবে। এর মধ্যে গাবতলী ও সারুলিয়া হাটগুলো স্থায়ী। ইতোমধ্যে ঢাকা দক্ষিণ সিটি হাটের টেন্ডার চূড়ান্ত করা হলেও ঢাকা উত্তর এখনো চূড়ান্ত করেনি। প্রাথমিকভাবে ৯টি হাট বসানোর সিদ্ধান্ত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
দুই সিটির অধীনে গরুর হাট সম্পর্কে জানতে চাইলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা ড. মোহাম্মদ মাহে আলম জানান, মূলত মোট কতটি গরুর হাট ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় বসবে, তা এখনো চূড়ান্ত হয়নি। এ নিয়ে কাজ চলছে। তবে এটা বলা যায় যে, গত বছরের চেয়ে এবার একটি হাট কমবে এবং শিগগিরই আমরা হাটগুলো চূড়ান্ত করব।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন জানান, দক্ষিণ সিটি (ডিএসসিসি) এলাকায় এবার একটি স্থায়ীসহ মোট ৯টি পশুর হাট বসানোর সিদ্ধান্ত হয়েছে। এখানে গত বছরের চেয়ে এবার দুটি হাট কমানো হয়েছে। কারণ হিসেবে তার দাবি, মানুষের দুর্ভোগ হয়- এমন স্থান থেকে পশুর হাট সরানো হয়েছে। এ ছাড়া আমরা প্রত্যেকটি সংসদীয় আসনে একটি করে হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছি। এতে কয়েকটি পশুর হাট কমেছে।
তবে সিটি কর্পোরেশনের হাট কমানোতে দুর্ভোগ আরও বাড়বে বলেই আশঙ্কা নগরবাসীর। কারণ এ স্বল্পসংখ্যক হাটে রাজধানীর বিপুল সংখ্যক কুরবানীদাতারা পশু ক্রয়ে যাতায়াত, যানজট সহ নানা রকম ভোগান্তিতে পড়বেন।
ডিএসসিসি এলাকায় হাটগুলো হলো : মেরাদিয়া বাজার-সংলগ্ন আশেপাশের খালি জায়গা, দনিয়া কলেজ মাঠ-সংলগ্ন খালি জায়গা, ধোলাইখাল ট্রাক টার্মিনাল-সংলগ্ন উন্মুক্ত জায়গা, হাজারীবাগ এলাকায় ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি মাঠ-সংলগ্ন উন্মুক্ত এলাকা, আমুলিয়া মডেল টাউনের আশেপাশের খালি জায়গা, লালবাগের রহমতগঞ্জ ক্লাব-সংলগ্ন আশেপাশের খালি জায়গা, লিটল ফ্রেন্ডস ক্লাব-সংলগ্ন খালি জায়গা, কমলাপুর স্টেডিয়াম-সংলগ্ন বিশ্বরোডের আশেপাশের এলাকায়ও পশু বিক্রি করা যাবে এবং পোস্তগোলা শ্মশানঘাট-সংলগ্ন আশেপাশের খালি জায়গা। এর বাইরে সারুলিয়া স্থায়ী হাটটিতে পশু ক্রয়-বিক্রয় হবে।
ডিএনসিসির অধীন হাটগুলো হলো : গাবতলী (স্থায়ী), বাড্ডা ইস্টার্ন হাউজিং ব্লক-ই, এফজিএইচ পর্যন্ত এলাকার খালি জায়গা, মিরপুর সেকশন-৬ ইস্টার্ন হাউজিংয়ের খালি জায়গা, উত্তরা ১৭ নম্বর সেক্টর এলাকায় অবস্থিত বৃন্দাবন থেকে উত্তর দিকে বিজিএমইএ পর্যন্ত খালি জায়গা, ভাটারা (সাইদনগর) পশুর হাট, কাওলা শিয়ালডাঙ্গা-সংলগ্ন খালি জায়গা, ৪৩ নম্বর ওয়ার্ডের ৩০০ ফিট সড়ক-সংলগ্ন উত্তর পাশের সালাম স্টিল ও যমুনা হাউজিং কোম্পানির ও ব্যক্তিগত মালিকানাধীনের খালি জায়গা এবং মোহাম্মদপুরের বছিলায় ৪০ ফুট রাস্তা-সংলগ্ন খালি জায়গা। এ ছাড়া ৪৪ নম্বর ওয়ার্ডের কাঁচপুরা বেপারীপাড়ার রহমাননগর আবাসিক প্রকল্প এলাকা ও তেজগাঁও পলিটেকনিক্যাল মাঠ। তবে তেজগাঁও মাঠটিতে এবার হাট নাও বসানো হতে পারে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ৭ ঘণ্টা আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ৭ ঘণ্টা আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ৭ ঘণ্টা আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ৭ ঘণ্টা আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ৭ ঘণ্টা আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ৭ ঘণ্টা আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ৭ ঘণ্টা আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ৭ ঘণ্টা আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ৭ ঘণ্টা আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ৭ ঘণ্টা আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ৮ ঘণ্টা আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ৮ ঘণ্টা আগে