প্রতিশ্রুতির সাড়ে ১২ কোটি ডলার দিচ্ছে না বিশ্বব্যাংক
, ২০ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৯ ছালিছ, ১৩৯১ শামসী সন , ০৮ আগস্ট, ২০২৩ খ্রি:, ২৪ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
চট্টগ্রাম-ঢাকা-আশুগঞ্জ নৌপথ এবং টার্মিনাল নির্মাণ করতে ২০১৬ সালে ৩ হাজার ২০০ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ আঞ্চলিক অভ্যন্তরীণ নৌপরিবহন প্রকল্প-১ হাতে নেয় অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ। প্রকল্পটিতে ৩৬ কোটি ডলার বা ২ হাজার ৮৮০ কোটি টাকা অর্থায়ন করে বিশ্বব্যাংক।
তবে দেশে লকডাউন শুরু হলে প্রকল্পের গতি কমে যাওয়ায় অর্থ তুলে নিতে অনুরোধ করা হয়েছিল সরকারের পক্ষ থেকেই। কথা ছিল পরবর্তীতে একই প্রকল্পে প্রত্যাহার করা টাকা সমন্বয় করা হবে। কিন্তু সেটি করেনি বিশ্বব্যাংক। ফলে কাজের কম্পোনেন্ট বা অঙ্গ বাদ দিয়েই প্রকল্প সংশোধনের প্রস্তাব করা হয়েছে পরিকল্পনা কমিশনে।
প্রকল্প সংশোধন প্রস্তাবে বলা হয়েছে, কোভিড-১৯-এর কারণে ২০২০ সালের মার্চ থেকে প্রকল্প বাস্তবায়ন শ্লথ হয়ে পড়ে। সরকারের অনুরোধে বিশ্বব্যাংক এই প্রকল্প থেকে ২০২০ সালের এপ্রিলে ১২ কোটি ৬০ লাখ ডলার প্রত্যাহার করে নেয়। এজন্য প্রকল্পের মোট প্রকল্প সাহায্য দাঁড়ায় ২৩ কোটি ৪০ লাখ ডলার। প্রত্যাহার করা টাকা পরবর্তীতে প্রকল্পে সমন্বয় করার কথা বলা হলেও তা সমন্বয় করা হয়নি।
পরিকল্পনা কমিশনের একাধিক কর্মকর্তা বলেন, প্রকল্পটি নিয়ে কাজ চলছে। শিগগিরই হয়তো প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভা অনুষ্ঠিত হবে। সংশোধনী প্রস্তাবটি গুরুত্বপূর্ণ। কেননা এটি না হলে প্রকল্পের পরবর্তী কার্যক্রম বাধাগ্রস্ত হতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
২৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, জরিমানা ২ লাখ
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১৩ বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রধানমন্ত্রীকে নিয়ে অপপ্রচার, কারাগারে জামাত কর্মী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খোলাবাজারে বিক্রির সময় ৫ ব্যারেল জ্বালানি তেল জব্দ -২৮০০ লিটার তেল মজুত করে কৃত্রিম সংকট
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঘর ভাগাভাগির সালিশেই প্রাণ গেলো এক ভাইয়ের
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভবদহ পানিবদ্ধতার স্থায়ী সমাধান খুঁজছে সরকার -জ্বালানি প্রতিমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বেসরকারি কিছু মেডিকেল কলেজে শিক্ষার বদলে ব্যবসা চলছে -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
১০ এপ্রিলের মধ্যে এমপিদের আবাসন বরাদ্দ দেয়া হবে -চিফ হুইপ
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরান যুদ্ধ অবৈধ: তুরস্ক
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পুলিশকে কোনো বিশেষ গোষ্ঠীর লাঠিয়াল বানাতে চাই না -স্বরাষ্ট্রমন্ত্রী
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)