প্রচণ্ড ঠাণ্ডায় ঝাঁকে ঝাঁকে মরছে খামারের মুরগি
, ১৯ জানুয়ারি, ২০২৪ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
রাজশাহী পোলট্রি অ্যাসোসিয়েশান জানিয়েছে, গত ২০ দিনে রাজশাহীতে বিভিন্ন খামারে মারা গেছে ৫০ হাজারের বেশি মুরগি। শীত ও ঠা-াজনিত বিভিন্ন কারণে আক্রান্ত হচ্ছে মুরগি। অতিরিক্ত ঠা-া সহ্য করতে না পেরে মুরগি মারা যাচ্ছে।
খামারিরা বলছেন, খামারগুলোতে বেশি পাওয়ারের বৈদ্যুতিক বাল্ব জ্বালিয়েও পর্যাপ্ত তাপ দেওয়া যাচ্ছে না। হিমেল হাওয়া থেকে খামার রক্ষায় খামারগুলোর চারদিক মোটা পলিথিনে ঘিরে দিয়েও মুরগি রক্ষা করা যাচ্ছে না। আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হলে মুরগি মরে খামার উজাড় হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। রাজশাহী জেলাজুড়ে ৩০ হাজারের বেশি মুরগির খামার রয়েছে।
রাজশাহী পোলট্রি অ্যাসোসিয়শনের সাধারণ সম্পাদক এনামুল হক বলেন, রাজশাহী নগরীর আশপাশে ৫ হাজারের বেশি মুরগির খামার রয়েছে। বেশিরভাগ খামারে মূলত ব্রয়লার, লেয়ার, সোনালি মুরগি পালন করা হয়। এসব মুরগি নগরীর বিভিন্ন হাটবাজারে বিক্রি হয়।
খামারিরা আরও জানান, ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে রাজশাহী অঞ্চলে চরম বৈরী আবহাওয়া বিরাজ করছে। উত্তরের হিমেল হাওয়া ও কনকনে ঠা-ায় খামারের মুরগিগুলো শীতজনিত রোগে দ্রুত আক্রান্ত হচ্ছে। আক্রান্তের পর ২৪ ঘণ্টার মধ্যে মুরগি মারা যাচ্ছে।
রাজশাহী প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা ড. জুলফিকার আখতার হোসেন বলেন, প্রচ- ঠা-ার কারণে মুরগি বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। কিছু মুরগি মারাও যাচ্ছে। পোলট্রি মুরগির জন্য একটা ন্যূনতম তাপমাত্রা জরুরি। কিন্তু সূর্যের আলো নেই। এ ক্ষেত্রে বেশি পাওয়ারের বৈদ্যুতিক বাল্ব জ্বালিয়ে তাপ দেওয়া দরকার। সঙ্গে প্রয়োজনীয় ওষুধপত্র দিতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বর্জ্য ফেলা হয় সড়কে, নালা খাল রুদ্ধ হয়ে পানিবদ্ধতা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুই সন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অনলাইনে অস্ত্রের রমরমা বাণিজ্য
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা, সাক্ষাতকারে শেখ হাসিনা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশে এখন রাষ্ট্র মেরামতের কাজ চলছে -তথ্যমন্ত্রী
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সায়েদাবাদে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না -অর্থমন্ত্রী
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্ববিদ্যালয়ে সাশ্রয়ী মূল্যে সৌরবিদ্যুৎ উৎপাদনে ইউজিসির উদ্যোগ
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা প্রধানমন্ত্রীর
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঔষধি উদ্ভিদের ডেটাবেজ তৈরি করল বাংলাদেশ
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জাল নোট রাখলে শাস্তি, আসছে কঠোর আইন
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্যাংকের ১০০ টাকার ৪০ টাকাই কোটিপতিদের!
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)