প্রকল্প বাস্তবায়নে অপচয় রোধ করুন -নাহিদ ইসলাম
, ১৮ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৪ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ২২ অক্টোবর , ২০২৪ খ্রি:, ০৬ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, বেশ কিছু প্রকল্প অন্তর্বর্তী সরকারের মেয়াদে শেষ হবে, তাই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কাঙ্খিত প্রত্যাশা যেন পূর্ণ হয় সে দিকে খেয়াল রাখার পাশাপাশি অপচয় রোধ করতে হবে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সভাকক্ষে বিভাগের ২০২৪-২৫ অর্থবছরের এডিপিতে অন্তর্ভুক্ত প্রকল্পসমূহের ৩০ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন ।
নাহিদ ইসলাম বলেন, উন্নয়ন সহযোগী সংস্থার সাথে চলমান প্রকল্প অব্যাহত থাকবে, সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে কাঙ্খিত সাফল্য অর্জন করতে রদবদল ও সংস্কার করার প্রয়োজন হলে তা করতে হবে। প্রকল্প যেন নির্ধারিত সময়ে শেষ হয় সে বিষয়ে সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানান তিনি।
নাহিদ ইসলাম বলেন, প্রকল্প যুগোপযোগী ও কার্যকর করার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। ইতোমধ্যে অনেক প্রস্তাবনা, নতুন নতুন ধারণা এসেছে সেগুলোকে চলমান প্রকল্পের সাথে কিভাবে সমন্বয় করা যায় তা দেখা হচ্ছে।
তথ্য ও প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, ডাটা সেন্টারের সক্ষমতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। ইতিমধ্যে ডাটা সেন্টারের ৮০ শতাংশ ব্যবহার হয়ে গিয়েছে। নিরাপত্তার কারণে অনেক প্রতিষ্ঠান বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে ডাটা সংরক্ষণ করতে চায় এটা করা গেলে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আয় বাড়বে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাধ্যতামূলক অবসরে ঊর্ধ্বতন আরও ১৭ পুলিশ কর্মকর্তা
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাচা পদ্ধতিতে কদু চাষে তিনগুণ লাভের স্বপ্ন কৃষকের
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদ্যালয়ের রুমে মাদক সেবনকালে আটক ৬
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ধান তলিয়ে যেতে দেখে জমিতেই ঢলে পড়ে কৃষকের মৃত্যু
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সারা দেশে ক্রমান্বয়ে বৃষ্টিপাত কমার পূর্বাভাস
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কারাফটকে শেষবারের মতো সন্তানের মুখ দেখলেন বন্দী
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আইন ভাঙলে অটো নোটিশ
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে পর্যাপ্ত কুরবানির পশু আছে, আমদানির প্রয়োজন নেই -প্রাণিসম্পদ মন্ত্রী
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তালিকাভুক্ত ৫৮ চাঁদাবাজসহ ডিএমপির অভিযানে গ্রেফতার ১৫২
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৬ মাসে বাজেট বাস্তবায়ন ৩২.৬৮%
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিসি সম্মেলন, স্বাস্থ্য খাত নিয়ে এসেছে সবচেয়ে বেশি প্রস্তাব
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)