সম্পাদকীয় (১)
প্রকল্পের কাজ শেষ না করে আত্মসাতের বহু ঘটনার পর এবার শুরু হয়েছে কাজ না করেই টাকা বিদেশে পাচার। এখন স্বাভাবিক মনে হলেও অতি শীঘ্রই কর্তা ব্যক্তিদের অতি অস্বাভাবিক পরিণতির মুখোমুখি হতে হবে।
, ১৭ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৭ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ২৬ মে, ২০২৪ খ্রি:, ১২ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
বগুড়ার ধুনট উপজেলায় ভুয়া প্রকল্প এবং বিভিন্ন ব্যক্তিগত প্রতিষ্ঠানের উন্নয়নের নামে টিআর (টেস্ট রিলিফ), কাবিটা (কাজের বিনিময়ে টাকা) ও কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) প্রকল্পের কাজ না করেই লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। তবে এ অভিযোগ শুধু বগুড়াই সীমাবদ্ধ এবং শেষ নয়। পত্রিকার পাতায় এরূপ খবর অহরহ।
‘চাঁদপুরে কাজ না করেই প্রকল্পের লাখ লাখ টাকা লোপাট!’
‘জামালপুরে প্রকল্পের কাজ না করেই টাকা উত্তোলন’
‘সিরাজগঞ্জে প্রকল্পের কাজ না করেই টাকা আত্মসাৎ!’
‘শিক্ষা প্রকল্পের কাজ শুরুর আগেই ২০০ কোটি টাকা তুলে বিদেশে পাচার’
‘কুমিল্লা কাজ না করেই টাকা উত্তোলন’
‘ময়মনসিংহে কাজ না করেই কর্মসৃজন প্রকল্পের ৪৭ লাখ টাকা আত্মসাৎ’
‘বরগুনা সদরে কাজ না করেই টিআর প্রকল্পের টাকা উত্তোলন’
‘আমানবাড়িয়া কাজ না করে প্রকল্পের টাকা পকেটে নিলেন ইউপি চেয়ারম্যান!’
‘মোহনগঞ্জে কাজ না করে দুই প্রকল্পের টাকা উত্তোলন!’
প্রকল্প শুরুই হয়নি, তোলা হলো টাকা খবরে জানা গেছে।
বাগেরহাটে স্থানীয় সরকার সহায়ক কর্মসূচির (এলজিএসপি) দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন কাজ শেষ হওয়ার আগেই টাকা তুলে নেওয়া হয়েছে।
বাগেরহাট, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটে স্থানীয় সরকার সহায়ক কর্মসূচির (এলজিএসপি) দ্বিতীয় পর্যায়ের।
অনেকে প্রকল্প শুরুই করেনি, তারাও টাকা তুলে নিয়েছে। শুধু বাগেরহাট নয় অতিসম্প্রতি নাটোরে বাগতি পারায় এরকম ঘটনা হয়েছে।
নিয়ম অনুযায়ী, কোন প্রকল্পের কার্যাদেশ দেয়ার পরে কাজ শুরু করলে আংশিক বিল ছাড় দেয়া হয়। সাধারণত কাজ শেষ হওয়া পর্যন্ত ধাপে ধাপে বিলের বাকি অর্থ ছাড় দেয়া হয়। প্রকল্পের কাজ কীভাবে বাস্তবায়ন হচ্ছে সেটা সংশ্লিষ্টদের দেখভাল করার কথা। শুধু অর্থ বরাদ্দ দেওয়া বা অর্থ ছাড় করাই তাদের দায়িত্ব নয়। প্রকল্প এলাকায় গিয়ে কাজের অগ্রগতি পরিদর্শন করার কথা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও)।
প্রশ্ন হলো, প্রকল্পের কাজ ঠিকঠাক তদারকি করা হয়েছে কিনা। ঠিকমতো মনিটর করা হলে বিনা কাজে অর্থ তুলে নেয়ার সুযোগ সংশ্লিষ্টরা নাও পেতে পারত। কাজ না করে সংশ্লিষ্টরা টাকা উঠাল কীভাবে সেটা একটা প্রশ্ন। বাস্তবতা হচ্ছে, দেশে প্রায়ই এমন ঘটনা ঘটে।
গত ১৫ই মার্চ গণমাধ্যমে প্রকাশিত হয় “আইএমইডির প্রতিবেদন শতভাগ কাজ না করেই সমাপ্ত ১১৭ প্রকল্প”।
অভিযোগ আছে, সংশ্লিষ্ট এক শ্রেণীর কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে ঠিকাদাররা এমন অন্যায় করেন।
আমরা বলতে চাই, কাজ না করে বিল তোলার যে অভিযোগ পাওয়া গেছে তার বিরুদ্ধে শক্ত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়া হোক। সেক্ষেত্রে চরম মূল্যস্ফীতিতে মানুষ পিষ্ট সেক্ষেত্রে প্রকল্পের কাজ না করে শত হাজার কোটি টাকার দুর্নীতি বরদাশতের বাইরে। কারণ এ কথা এখন ওপেন সিক্রেট যে এমন দুর্নীতির টাকা অবাধ পাচার হয়। সম্প্রতি প্রকাশিত “শিক্ষা প্রকল্পের কাজ শুরুর আগেই ২০০ কোটি টাকা তুলে বিদেশ পাচার” শীর্ষক খবর তারই প্রমাণ।
একদিকে এরূপ লুন্ঠন অপরদিকে বিদেশে পাচার, সরকারের কাছে এসব ঘটনা এখন খুব স্বাভাবিক মনে হলেও অতি শীঘ্রই জনগণের চরম ক্ষুব্ধ প্রতিক্রিয়ার অদম্য অবস্থাও খুব স্বাভাবিক হবে তা সরকারের কর্তাব্যক্তিদের তা এখনই সম্যক উপলব্ধি করা বেহতর।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ক্ষুদ্র ও কুটির শিল্পের রফতানির সম্ভাবনার সব বাধা দূর করে সোনালী সমৃদ্ধি এনে সর্বনাশা ঋণের খপ্পর থেকে দেশকে বাচাতে সরকারকে সক্রিয় হতে হবে।
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সব সরকারের আমলেই নেয়া পানিবদ্ধতা নিরসনের সব টাকা পানিতেই যায়।
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-ইন্দোনেশিয়ার হালাল পণ্যের বাণিজ্য সম্প্রসারণে সর্বোচ্চ সাড়া দিতে হবে
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চায়ের কাঙ্খিত উৎপাদন বৃদ্ধিতে অন্য সব ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সমতলেও চায়ের উৎপাদন বৃদ্ধি করতে হবে।
১৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কিন্তু বর্তমান সরকার জনগণের মালিকানা থেকে অন্যায্যভাবে সেবককে বাড়তি অর্থ দিচ্ছে। বেতন-ভাতা বাড়াচ্ছে ১৪০%। এই বৈষম্য ও অন্যায় সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বিরোধী।
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদু শাবাবী আহলিল জান্নাহ, সাইয়্যিদুনা হযরত ইমাম সিবতু রসূল আছ ছানী আলাইহিস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল আশিরাহ আলাইহাস সালাম উনার মহাসম্মানিত নিসবাতুল আযীম শরীফ দিবস। সুবহানাল্লাহ! ও সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আস সাদিসাহ আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ! সাইয়্যিদুনা হযরত ইমামুর রবি মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র শাহাদাতী শান মুবারক তথা পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ! এবং মুজাদ্দিদে যামান সাইয়্যিদুনা হযরত আবূ বকর ছিদ্দীক্বী ফুরফুরাবী রহমতুল্লাহি আলাইহি উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্যর্থ ও.আই.সির বিপরীতে মুসলিম দেশগুলো নিয়ে সামরিক জোট গঠনের জন্য ইরানের আহবানকে গুরুত্বের সাথে সাড়া দিতে হবে।
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মসজিদুল আকসাকে পুরো মুসলমান শূন্য করতে চাচ্ছে ইহুদী-খ্রীষ্টানরা
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নীরব এই মহামারী নিরসনে সরকারের নিস্ক্রিয় ভূমিকা বরদাশতযোগ্য নয়।
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজ পবিত্র ২২ শে মুহররমুল হারাম শরীফ! এই মহান দিবসে সাইয়্যিদুনা হযরত জাদ্দু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অনুপম বদদোয়া মুবারকের ফলশ্রুতিতে গযবে পতিত হয়ে পবিত্র কা’বা শরীফ ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে আসা কুখ্যাত আবরাহা বাহিনী ধ্বংস হয়ে যায়
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এই মহান দিবসে সাইয়্যিদুনা হযরত জাদ্দু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অনুপম বদদোয়া মুবারকের ফলশ্রুতিতে গযবে পতিত হয়ে পবিত্র কা’বা শরীফ ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে আসা কুখ্যাত আবরাহা বাহিনী ধ্বংস হয়ে যায়
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












