সম্পাদকীয় (২)
পোশাক রপ্তানীতে বাংলাদেশের গৌরব পূনরায় দ্বিতীয় স্থানে ধরে রাখার ক্ষেত্রে গার্মেন্টস শ্রমিকদের অবদানকে গুরুত্বের সাথে মূল্যায়ন করতে হবে
, ২৯ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৭ ছালিছ, ১৩৯২ শামসী সন , ০৫ আগষ্ট, ২০২৪ খ্রি:, ২১ শ্রাবণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
আলহামদুলিল্লাহ! শুকরিয়ার বিষয়, তৈরি পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশ পুনরায় বিশ্বে দ্বিতীয় স্থান অর্জন করেছে।
বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ‘ওয়াল্ড ট্রেড স্ট্যাটিসটিকস ২০২৩: কি ইনসাইটস অ্যান্ড ট্রেন্ডস’ শীর্ষক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
গত পরশু (১ আগস্ট) এটি নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে সংস্থাটি।
সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী আরও বলা হয়, গত বছর বাংলাদেশ ৩ হাজার ৮০০ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে। সে হিসেবে বিশ্ব বাজারে বাংলাদেশের হিস্যা ছিল ৭ দশমিক ৩৮ শতাংশ।
এ যে বাংলাদেশের পুনরায় সগৌরবে দ্বিতীয় স্থানে ফিরে আসা, এর পেছনের কার কার অবদান আছে, সেটা গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে এবং যাতে ফিরে পাওয়া স্থান আবার সহজে হাত ছাড়া না হয় সেজন্য কিছু প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপও নিতে হবে।
আমাদের মনে রাখতে হবে যে, বিশ্বের প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে নিজেদের সক্ষমতা ও উৎপাদন বাড়ানোর পাশাপাশি, চিন্তা ও নীতির জায়গায়ও কিছুটা উদ্ভাবনী ধারণা এবং রাষ্ট্রীয় দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। বিশেষ করে, যেসব শ্রমিকের অক্লান্ত অবদানের কারণে আজ বাংলাদেশ তার হৃত গৌবর ফিরে পেয়েছে, সেসব পোশাক শ্রমিকদের কর্মক্ষমতা ও সক্ষমতা ধরে রাখা এবং তাদের জীবনমানের উন্নয়নে এবং পেশাগত দক্ষতা বাড়ানোর দিকে নজর দিতে হবে।
এ দেশের পোশাক শ্রমিকদের জীবন যে খুব একটা সুখকর নয়, সেটা আমরা সবাই কম বেশি জানি। এখনো এ দেশের পোশাক শ্রমিকদের ঈদের বেতন ও বোনাসের জন্য রাস্তায় আন্দোলন করতে হয়, মিছিল ও মিটিং করতে হয়। ওভার টাইমে কাজ করাবে কিন্তু ঠিকমতো ওভার টাইমের বাড়তি টাকা না দেয়ার ইতিহাসও আমরা সবাই কম বেশি জানি। এ দেশের পোশাক শ্রমিকরা শহরে বিভিন্ন বস্তিতে, নিম্ন ভাড়ার বাসায়, নানান অস্বাস্থ্যকর মেসে কীভাবে জীবন-যাপন করে সেটা আমাদের অনেকেরই কম বেশি জানা। এ দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এসব পোশাক শ্রমিকরা নিজের পরিবার পরিজনদের রেখে শহরে কোনো রকমে একটা থাকার ব্যবস্থা করে নিজের সমস্তটা উজাড় করে দিয়ে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থানকে সুসংহত করেছে। কিন্তু এসব পোশাক শ্রমিকদের জন্য সমাজ এবং রাষ্ট্র কী বিশেষ ব্যবস্থা করছে, সেটা আমাদের কাছে খুব একটা দৃশ্যমান নয়।
তাছাড়া পোশাক কারখানার মালিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে, তাদের সামাজিক অবস্থানের উন্নয়নে এবং তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে কী ভূমিকা পালন করছে, সেটা গুরুত্বের সঙ্গে তদারকি করা জরুরি। আমরা যেন তৈরি পোশাক শ্রমিকদের শ্রমটাকে নিষ্ঠুরভাবে শোষণ করে নিজেদের অর্থনীতির প্রবৃদ্ধির তৃপ্তিতে না ভোগী। যদি কেবলই শ্রম শোষণের ওপর ভিত্তি করে তৈরি পোশাক শিল্পের উন্নয়নের চিন্তা করি, সেটা কোনো অবস্থাতেই টেকসই ও মজবুত কোনো ভিত্তির ওপর দাঁড়াবে না। কেননা, প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে, যাদের শ্রম ও ঘামের বিনিময়ে পোশাক খাতের এ উন্নতি, তাদের দক্ষতা, সক্ষমতা এবং জীবনমানের উন্নয়ন ছাড়া কোনোভাবেই এ উন্নয়নকে টেকসই করা যাবে না।
এখানে মনে রাখা জরুরি যে, তৈরি পোশাক খাতের প্রবৃদ্ধি কেবল বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকেই ত্বরান্বিত করছে না, বরং এ দেশের লাখ লাখ শ্রমিক ও শ্রমিকের পরিবারের জীবন ও জীবিকারও উৎস এ তৈরি পোশাক খাত। তাই এ তৈরি পোশাক খাততে টিকিয়ে রাখতে হবে টেকসই এবং মজবুত পলিসির প্রণয়ন ও তার যথাযথ বাস্তবায়নের মধ্য দিয়ে। যেসব শ্রমিক এ শিল্পের মূল শক্তি তাদের জীবন-মান উন্নয়নও তাই সমানভাবে জরুরি।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আজ মহিমান্বিত ১৬ই যিলক্বদ শরীফ। সুবহানাল্লাহ! নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, উম্মুল মু’মিনীন, সাইয়্যিদাতুনা হযরত আছ ছালিছাহ আশার আলাইহাস সালাম উনার পবিত্র নিসবাতুল আযীম শরীফ দিবস। সুবহানাল্লাহ!
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে কোনো বিদেশি কোম্পানি সাড়া দেয়নি বলে এতো হা হুতাশ কেনো? বাপেক্সকেই সমুদ্রেও তেল-গ্যাস অনুসন্ধানের দায়িত্ব দেয়ার দায়িত্ববোধ- কেবলমাত্র খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ্র পরিক্রমাই সম্ভব ইনশাআল্লাহ
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মুবারক হো- মহিমান্বিত ১১ই যিলক্বদ শরীফ! যা ইমামুল আউলিয়া, হাবীবে ওয়া মাহবুবে রহমান, আওলাদে রসূল, সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছামিন মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং সিবতু সুলত্বানিন নাছীর, সাইয়্যিদুল কাওনাইন, মহাসম্মানিত ইমাম হযরত সাইয়্যিদুল উমাম আল আউওয়াল আলাইহিস সালাম উনাদের মহিমান্বিত বিলাদতী শান মুবারক প্রকাশ করার সুমহান দিবস। সুবহানাল্লাহ!
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সৌর বিদ্যুৎ প্রসারে প্রধান বাধা হলো উচ্চ কর ও শুল্ক। নবায়নযোগ্য জ্বালানির প্রতি নীতিনির্ধারক এবং সাধারণ মানুষের মনে একটা বদ ধারণা তৈরি করার জন্য একটা গোষ্ঠী খুব তৎপর। বড় বিনিয়োগকারীরা সুবিধা পাচ্ছে, কিন্তু সাধারণ জনগণ পিছিয়ে পড়ছে। এটি সৌর বিদ্যুতের গণমুখী বিস্তারকে বাধাগ্রস্ত করছে। সরকারের উচিৎ সহায়ক নীতিকাঠামো দিয়ে বেসরকারি খাতকে উৎসাহিত করা।
২৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী শুধু রেসিং কার চালিয়ে উৎসাহ দিলেই হবে না। ‘শিমু’, ‘সোলেমানের’ উদ্ভাবিত সেচযন্ত্র তথা সুলভ প্রযুক্তিকেও উৎসাহ দেয়ার পাশাপাশি প্রান্তিক কৃষকের মাঝে ছড়িয়ে দিতে হবে দেশের প্রান্তিক নাগরিকের উদ্ভাবিত প্রযুক্তি দ্বারাই সঙ্কটে সমাধানের অনুসন্ধানী উদ্দীপনা থাকতে হবে। ইনশাআল্লাহ
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আজ মহিমান্বিত ৮ই যিলক্বদ শরীফ। সুবহানাল্লাহ! নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুন নিসায়ি আলাল আলামীন, আফদ্বলুন নাস ওয়ান নিসা বা’দা রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আত্বওয়ালু ইয়াদান সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আস সাবিয়াহ আলাইহাস সালাম উনার পবিত্র নিসবাতুল আযীম শরীফ দিবস। সুবহানাল্লাহ! পাশাপাশি আজ ‘বিশ্ব পর্দা দিবস’।
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আসইয়াদ, সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম শরীফ, মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস উনার মহিমান্বিত, মহাপবিত্র ৭ তারিখ উনার সাথে সম্পর্কযুক্ত পবিত্র ৭ই যিলক্বদ শরীফ আজ। সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার প্রতি সর্বোচ্চ হুসনে যন পোশন করত উনার শান-মান মুবারক অনুভব করা, মর্যাদা-মর্তবা মুবারক জানা, দয়া-ইহসান মুবারক উপলব্ধি করা,ফয়েজ-তাওয়াজ্জুহ ও নেক ছোহবত মুবারক হাছিল করা
২৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুবারক হো! মহিমান্বিত ৬ই যিলক্বদ শরীফ। সুবহানাল্লাহ! মুজাদ্দিদে আ’যমে ছানী, সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম উনার মহাসম্মানিতা যাওজাতুম্ মুকাররমাহ সাইয়্যিদাতুনা হযরত মুজীরাতুল উমাম আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।
২৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এবার শুধু শাসক গং নয়, বাংলাদেশের গোটা জনসাধারণকেই বশ ও বুদ করার ছক কষছে ভারত প্রতিবেশী দেশের সাথে মিলিতভাবে আগামী পহেলা বৈশাখ পালনের ঘোষণা ভারতীয় ষড়যন্ত্রের সমার্থক। ঈমানদার দেশবাসীকে খুবই সতর্ক এবং সক্রিয় হতে হবে ইনশাআল্লাহ।
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সোনার বাংলার সব কিছুতেই সোনা। এক নারিকেল চাষেই দেশে ৫০ হাজার কোটি টাকা আয় এবং লাখ লাখ লোকের বেকারত্বের অবসান সম্ভব। সহজেই হবে অনেক কর্মসংস্থান, আমদানীর সাশ্রয় এবং বৈদেশিক মুদ্রার সমৃদ্ধি। ইনশায়াল্লাহ!
২৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দৈনন্দিন ৩২ বার পবিত্র সূরা ফাতিহা শরীফ পাঠ করলেও মুসলমান কি পবিত্র সূরা ফাতিহা শরীফ শুধু পাঠের মধ্যেই আবদ্ধ থাকবে? ফিকির আর আমল কী অধরাই থাকবে?
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আজ সুমহান বরকতময় পবিত্র ২রা যিলক্বদ শরীফ! সুবহানাল্লাহ! সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, আহলু বাইতি রসূলিল্লাহ, সাইয়্যিদাতুনা হযরত ঊখতু রসূল মিনার রদ্বায়াহ্ আলাইহাস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












