পোশাক রপ্তানিতে বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ভারত
, ১৬ই রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২০ ছামিন, ১৩৯২ শামসী সন , ১৭ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ০৩ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
নিজেদের টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পকে আরও শক্তিশালী করতে আগামী বাজেটে আর্থিক সহায়তা, প্রধান উপকরণে শুল্ক হ্রাস এবং স্থানীয় উৎপাদনের জন্য উৎসাহ দেওয়ার পরিকল্পনা করছে ভারত। একটি সরকারি সূত্রের বরাত দিয়ে গত মঙ্গলবার এই তথ্য জানিয়েছে রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে চলমান রাজনৈতিক সংকটের কারণে বৈশ্বিক খুচরা বিক্রেতারা তাদের পণ্যের জন্য বিকল্প উৎস খুঁজছে। বিকল্প উৎসগুলোর মধ্যে ভারতও রয়েছে বলে রপ্তানিকারকেরা জানিয়েছে।
এ বিষয়ে ভারতের পোশাক রপ্তানির প্রচার সংস্থার সেক্রেটারি জেনারেল মিথিলেশ্বর বলেছে, ‘গত কয়েক মাসে অনেক মার্কিন প্রতিষ্ঠান বিকল্প সরবরাহকারীর সন্ধান করছে। যার ফলে ভারতীয় রপ্তানিকারকেরা রপ্তানি আদেশ পূরণ করতে হিমশিম খাচ্ছে।’
ভারতের টেক্সটাইল খাতে প্রায় সাড়ে চার কোটি মানুষের কর্মসংস্থান রয়েছে। দেশটির সরকার ২০২৫-২৬ অর্থবছরে এই খাতের বাজেট বরাদ্দ ১০ থেকে ১৫ শতাংশ বাড়ানোর পরিকল্পনা করছে। বর্তমান বাজেটে এই খাতের জন্য ভারত ৪৪.১৭ বিলিয়ন রুপি বরাদ্দ রেখেছে।
এ ছাড়াও দেশটি পলিয়েস্টার এবং ভিসকোজ স্ট্যাপল ফাইবারের মতো কাঁচামাল ও টেক্সটাইল যন্ত্রপাতিতে আমদানি শুল্ক হ্রাস করার কথাও বিবেচনা করছে। বর্তমানে ভারতে ফাইবার আমদানি করতে ১১ থেকে ২৭ শতাংশ পর্যন্ত শুল্ক লাগে। তবে বাংলাদেশে এই শুল্ক প্রায় শূন্য।
সূত্রগুলো জানিয়েছে, ২০২৩ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত বাংলাদেশের মার্কিন রপ্তানি ০.৪৬ শতাংশ কমে ৬.৭ বিলিয়ন ডলারে দাঁড়ায়। একই সময়ে, ভারতের মার্কিন রপ্তানি ৪.২৫ শতাংশ বেড়ে ৪.৪ বিলিয়ন ডলার ছুঁয়েছে।
ঢাকা-ভিত্তিক পোশাক কারখানার মালিক শহীদুল্লাহ আজিম বলেছেন, ‘বাংলাদেশে চলমান সংকটের কারণে কিছু মার্কিন ক্রেতা তাদের অর্ডার ভারতে এবং ভিয়েতনামে সরিয়ে নিয়েছে।’
ভারতীয় পোশাক রপ্তানির এই উত্থান প্রমাণ করেছে, ভারত বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে তার নিজস্ব টেক্সটাইল শিল্পের জন্য একটি সুযোগ হিসেবে কাজে লাগাতে প্রস্তুত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এক দিনেই ২২ সন্ত্রাসী সেনা হতাহত হওয়ার কথা স্বীকার
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভাঙারিতের পরিণত হওয়া দখলদারদের আরেকটি সামরিক যান
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আনুষ্ঠানিকভাবে বন্ধ হলো ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি চাকরিজীবীদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করলো আফগানিস্তান
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাকিস্তান ও বাংলাদেশে হামাসের তৎপরতা রয়েছে : ভারতে ইসরায়েলি রাষ্ট্রদূত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা পাকিস্তানের, অস্বস্তি ভারতের
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভারী বৃষ্টিতে চীনে বন্যা, এলাকা ছেড়ে পালাচ্ছে বাসিন্দারা
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা জমার রেকর্ড
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর তা-ব অব্যাহত, হেবরন চুক্তি বাতিল
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হিজবুল্লাহ ইস্যুতে নিন্দা, সিরিয়ার সহযোগিতা চায় ড্রাম্প
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ওপর হামলায় ব্যবহার করা হয়েছিলো ইলন মাস্কের এআই প্রযুক্তি
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্রের জন্য ইরান যুদ্ধ হলো ভিয়েতনামের চেয়েও বড় পরাজয়
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












