পোশাক খাতের মতো সুবিধা পেতে যাচ্ছে চামড়া শিল্প -বাণিজ্যমন্ত্রী
, ০৯ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
দেশের চামড়া খাতের বৈশি^ক সক্ষমতা ও রপ্তানি বাড়াতে তৈরি পোশাক শিল্পের মতো ইন্টার-বন্ড ট্রান্সফার বা এক বন্ড থেকে অন্য বন্ডে পণ্য স্থানান্তরের সুবিধা দিতে যাচ্ছে সরকার। একই সঙ্গে এই খাতের জন্য একটি সেন্ট্রাল বন্ডেড ওয়্যারহাউস বা কেন্দ্রীয় বন্ডেড গুদাম প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। চামড়া ও চামড়াজাত পণ্য শিল্পের উৎপাদনশীলতা, সক্ষমতা এবং রপ্তানি পারফরম্যান্স বাড়াতে সরকার ২৩টি সুনির্দিষ্ট উদ্যোগ গ্রহণ করেছে বলেও জানান তিনি।
গতকাল সোমবার সংসদে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এই তথ্য জানান।
বাণিজ্যমন্ত্রী জানান, কাঁচামালের সহজলভ্যতা নিশ্চিত করতে এবং পণ্য উৎপাদন ও সরবরাহের সময় (লিড টাইম) কমিয়ে আনতে কেন্দ্রীয় বন্ডেড ওয়্যারহাউস প্রতিষ্ঠার এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর পাশাপাশি কমপ্লায়েন্ট বা শর্তানুসারী জুতা ও চামড়াজাত পণ্য প্রস্তুতকারী কারখানাগুলোকে ‘গ্রিন চ্যানেল’ ক্যাটাগরির অন্তর্ভুক্ত করা হবে। ট্যানারি মালিক এবং ট্যানারিবিহীন রপ্তানিকারকরা ফ্ল্যাট রেট বা শুল্কমুক্ত সুবিধায় প্রয়োজনীয় রাসায়নিক আমদানি করতে পারবেন।
চামড়া প্রক্রিয়াজাতকরণের জন্য প্রয়োজনীয় রাসায়নিক, জুতার উপাদান এবং বিভিন্ন অনুষঙ্গ বা অ্যাকসেসরিজ দেশেই উৎপাদনের প্রচেষ্টা চলছে। এসব ক্ষেত্রে বৈদেশিক সরাসরি বিনিয়োগ (এফডিআই) এবং যৌথ উদ্যোগের প্রকল্পগুলোকে উৎসাহিত করা হবে। চামড়া খাতের সার্বিক উন্নয়নে ‘লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল’ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও তিনি জানান।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, পুরো চামড়া খাতে ব্যালেন্সিং, আধুনিকীকরণ, পুনর্বাসন ও সম্প্রসারণ (বিএমআরই) কার্যক্রম সহায়তায় একটি সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
এ ছাড়া পণ্যের মান নিশ্চিত করতে উন্নত ল্যাবরেটরি ও সার্ভিস সেন্টার স্থাপন, উদ্যোক্তাদের জন্য দেশ-বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা, পরিবেশবান্ধব রাসায়নিকের ব্যবহার উৎসাহিত করা, মান নিয়ন্ত্রণ পরীক্ষা ব্যবস্থা জোরদার করা এবং ট্যানারি মালিক ও এজেন্টদের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। আধা-প্রসেস বা ক্রাস্ট চামড়া রপ্তানির পরিবর্তে ফিনিশড বা চূড়ান্তভাবে প্রস্তুতকৃত চামড়া উৎপাদনে জোর দিচ্ছে সরকার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সীমান্তে পুশইন ঠেকালো বিজিবি ও এলাকাবাসী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্যতামূলক অবসরের শঙ্কায় ৩২ ওএসডি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণিতে যুক্ত হবে ৪ নতুন বিষয় -শিক্ষামন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আদ-দ্বীনের ঘটনায় জনস্বার্থে সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সরকার -স্বাস্থ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে -খাদ্য প্রতিমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭২-এর সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে -আসিফ নজরুল
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, টিআইবির রিপোর্ট পেপার কাটিং -স্বরাষ্ট্রমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন বাড়াল সরকার
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তীব্র গরমে পুড়ছে বাংলাদেশ: দুই দশকে ৩ গুণ বেড়েছে বিপজ্জনক গরমের দিন
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আসছে কথিত ‘শরিয়াহভিত্তিক’ সঞ্চয়পত্র
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)