মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (২৩)
পোশাক, কথা-বার্তা, আকার-আকৃতিতে পুরুষের সাদৃশ্যতা অবলম্বনকারী মহিলারা অভিশপ্ত
, ০৯ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৬ রবি , ১৩৯২ শামসী সন , ১৩ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি:, ২৯ ভাদ্র , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) মহিলাদের পাতা
عَنْ حَضْرَتْ أَبيِ هُرَيْرَةَ رَضِىَ اللّٰهُ تَعَالٰى عَنْه قَالَ لَعَنَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الرَّجُلَ يَلْبَسُ لِبْسَةَ الْمَرْأَةِ وَالْمَرْأَةُ تَلْبَسُ لِبْسَةَ الرَّجُلِ-
অর্থ: হযরত আবূ হুরাইরা রদ্বিয়ল্লাহু তায়া’লা আনহু উনার থেকে বর্ণিত: তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি লা’নত দিয়েছেন ঐ সকল পুরুষদের উপর যারা মহিলাদের সাদৃশ্য পোশাক পরিধান করে এবং ঐ সকল মহিলাদের উপর যারা লেবাসে-পোশাকে পুরুষদের সাদৃশ্যতা অবলম্বন করে। (আবূ দাউদ শরীফ, আল-আদাবু লিল-বাইহাক্বী শরীফ-পৃ:২৪২, শরহুস সুন্নাহ লিল-বাগাভী-১২/১২১)
হাদীছ শরীফ উনার মধ্যে আরো বর্ণিত রয়েছে-
عَن حَضْرَتْ ابْنِ أَبِي مُلَيْكَةَ رَحْمَةُ اللهِ عَلَيْهِ عَنْ حَضْرَتْ اُمّ الْمُؤْمِنِيْنَ سَيِّدَتنَا الثَّالِثَةِ الصِّدِّيْقَةِ عَلَيْهَا السَّلَامُ قَالَتْ رَأَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ امْرَأَةً عَلَيْهَا نَعْلٌ فَلَعَنَ الرَّجُلَةَ مِنَ النِّسَاءِ-
অর্থ: হযরত আবূ মুলাইকা রহমাতুল্লাহি আলাইহি তিনি সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ-ছালিছাহ ছিদ্দীকাহ আলাইহাস সালাম উনার থেকে বর্ণনা করে, তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি একজন মহিলাকে চামড়ার তৈরী স্যান্ডেল পরিধান করতে দেখে বললেন লা’নত বর্ষিত হোক ঐ সকল মহিলাদের উপর যারা লেবাসে-পোশাকে, কথা-বার্তায় পুরুষদের সাদৃশ্যতা অবলম্বন করে। (আবূ দাউদ শরীফ, মা’রিফাতুস সুনান ওয়াল আছার-১৪/৪৮৬, শুয়াবুল ঈমান লিল-বাইহাক্বী শরীফ-১০/২২৫)
উল্লেখিত পবিত্র হাদীছ শরীফ উনার ব্যাখ্যায় “আ’ওনুল মা’বূদ” ৯ খ- ১৩১পৃষ্ঠায় উল্লেখ রয়েছে-
لَعَنَ اللَّاتِي يَتَشَبَّهْنَ بِالرِّجَالِ فِي زِيِّهِمْ وَهَيْئَتِهِمْ وَكَلَامِهِم فَأَمَّا فِي الْعِلْمِ وَالرَّأي فَمَحْمُود -
অর্থ: অভিশাপ ঐ সকল মহিলাদের উপর যারা আকার-আকৃতি, বেশ-ভূষা, কথা-বার্তা, পোশাক-পরিচ্ছদে পুরুষদের সাদৃশ্যতা রাখে। তবে ইলিম ও পরামর্শের ক্ষেত্রে তাদের জন্য প্রশংসনীয় বিষয়।
হাদীছ শরীফ উনার মধ্যে আরো বর্ণিত রয়েছে-
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لعن المتشبهات من الرجال بالنساء والمتشبهين من النساء بالرجال.
অর্থ: হযরত আবূ হুরাইরা রদ্বিয়ল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত: তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ঐ সকল মহিলাদেরকে অভিশাপ দিয়েছেন যারা পুরুষের সাদৃশ্যতা অবলম্বন করে। এবং ঐ সকল পুরুষদের প্রতি তিনি অভিশাপ দিয়েছেন যারা মহিলাদের সাদৃশ্যতা অবলম্বন করে। (আল-আদাবু লিল-বাইাহাকী শরীফ- পৃ:-২৪২, মুসনাদে বাযযার-১৭/ ৪০)
-মুহম্মদ মুফীদ্বুর রহমান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পিতা-মাতা উভয়েই দ্বীনদার হওয়া ব্যতীত দ্বীনদার সন্তান আশা করা সম্পূর্ণ বৃথা (২)
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মাহফিল উনার ইন্তিজামকারী বিনা হিসাবে সম্মানিত জান্নাতে প্রবেশ করবেন
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হীলাহ্ বিবাহ এবং তার শরয়ী ফায়সালা (২)
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্বোধন মুবারক করার ক্ষেত্রে সর্বোচ্চ আদব-শরাফত বজায় রাখতে হবে
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পবিত্র মুহররমুল হারাম মাসকে একমাত্র বিদয়াতী ধর্মব্যবসায়ীরাই নববর্ষ হিসেবে উদযাপন করতে বলে
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আসন্ন পবিত্র মুহররমুল হারাম মাস এবং পবিত্র আশূরা শরীফ উভয়ের প্রতি সম্মান করা ফরয
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তওবা
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্বোধন মুবারক করার ক্ষেত্রে সর্বোচ্চ আদব-শরাফত বজায় রাখতে হবে
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হযরত ফুরাই’আহ বিনতে মালিক রদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












