পোশাকশ্রমিকদের মুক্তি ও চাকরিচ্যুতি বন্ধের দাবিতে মানববন্ধন
চলমান মজুরি বৃদ্ধির আন্দোলনে গ্রেফতার শ্রমিকদের মুক্তি, শ্রমিকদের ওপর মামলা-হামলা ও চাকরিচ্যুতি বন্ধ এবং শ্রমিক হত্যার বিচারের দাবিতে প্রতিবাদী মানববন্ধন করেছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ও একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ও ইন্ডাস্ট্রিয়াল কাউন্সিলের সভাপতি নুরুল আমিন বলেন, চলমান মজুরি বৃদ্ধির আন্দোলনে আমাদের ওপর সব ধরনের হামলা করা হয়েছে। গ্রেফতার হয়রানি থেকে শুরু করে শ্রমিকদের হত্যা করা হয়েছে। আমাদের শ্রমিকদের ছাঁটাই করা হচ্ছে। কিন্তু মজুরি বাড়েনি। বাংলাদেশের শ্রম আইনে লেখা আছে, যে সংগঠনে সবচেয়ে বেশি শ্রমিক থাকবে তারা মজুরি নির্ধারণের বোর্ডে থাকবে। অথচ গত মাসে মজুরি নির্ধারণী বোর্ডের সভায় শ্রমিক পক্ষের প্রতিনিধি হিসেবে আমাদের রাখা হয়নি। সরকার এমন একজনকে প্রতিনিধি হিসেবে নিয়েছে যিনি কোনো শ্রমিকের প্রতিনিধিত্ব করেন না। যিনি শ্রমিকদের কষ্ট বোঝেন না। আমাদের শ্রমিক হত্যার সঠিক বিচার করতে হবে। গ্রেফতারদের মুক্তি দিতে হবে
এসময় চলমান মজুরি আন্দোলনে শ্রমিকদের ওপর হয়রানির চিত্র তুলে ধরে একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুল হাসান বলেন, এ পর্যন্ত আমাদের চার শ্রমিককে হত্যা করা হয়েছে। ১১৫ জন শ্রমিককে গ্রেফতার করা হয়েছে। ৪৩ জন শ্রমিকের বিরুদ্ধে মামলা হয়েছে। ২০ হাজার শ্রমিককে আসামি করা হয়েছে।
তিনি বলেন, সাতদিনের মধ্যে গার্মেন্টস শিল্পে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে না আনলে তার দায়-দায়িত্ব গার্মেন্টস মালিকদের এবং সরকারকে নিতে হবে। একই সঙ্গে গার্মেন্টস শিল্প আন্তর্জাতিকভাবে তার সুনাম হারাবে।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।