পোর্ট ও শিপিং ড্যামারেজ চার্জ মওকুফ চায় ব্যবসায়ীরা
নিজস্ব প্রতিবেদক:
সহিংস পরিস্থিতি এবং কারফিউর কারণে গত কয়েকদিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিলো এবং বর্তমানে সীমিত পরিসরে চলছে। এমতাবস্থায় আমদানি-রপ্তানিকারকদের আর্থিক ক্ষতি কমিয়ে আনতে পোর্ট এবং শিপিং ড্যামারেজ চার্জ মওকুফের আহবান জানিয়েছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।
একইসাথে ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠন বন্দরের ক্লিয়ারিং কার্যক্রম স্বাভাবিক হওয়ার পরবর্তী ১৫ দিন পর্যন্ত এসব চার্জ আরোপ না করার আহবান জানিয়েছে।
উল্লেখ্য, সহিংসতা ও কারফিউর কারণে গত কয়েকদিন ধরে বিভিন্ন বন্দরে আমদানি-রপ্তানি এবং ক্লিয়ারিং কার্যক্রম বন্ধ ছিলো। বর্তমানে সীমিত পরিসরে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্লিয়ারিংয়ের কাজ চলছে। ইন্টারনেট সেবা চালু হওয়ায় রাত থেকে বন্দরের কার্যক্রম অনেকটা স্বাভাবিক হয়ে আসবে বলে জানা গেছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।