পেঁয়াজ-রসুন সংরক্ষণে তৈরি হচ্ছে ২০ আধুনিক ঘর
রাজবাড়ী সংবাদদাতা:
রাজবাড়ীতে পেঁয়াজ-রসুন সংরক্ষণের জন্য তৈরি করা হচ্ছে ২০টি আধুনিক ঘর। এসব ঘরের প্রতিটিতে পেঁয়াজ সংরক্ষণ করা যাবে ৩০০ মণ পর্যন্ত। সংরক্ষণাগারের কাজ শেষ হলে কাঙ্খিত দাম পাবেন চাষিরা বলে জানিয়েছেন রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ।
আবুল কালাম আজাদ বলেন, দেশের মোট উৎপাদিত পেঁয়াজের ১৫ শতাংশই হয় রাজবাড়ীতে। অনুকূল আবহাওয়া ও ফলন ভালো পাওয়ায় প্রতি বছরই বেশি বেশি পেঁয়াজের আবাদ করেন চাষিরা। এ বছর এই জেলা পেঁয়াজ উৎপাদনে দেশের দ্বিতীয় অবস্থানে রয়েছে।
পেঁয়াজ সংরক্ষণের জন্য সংরক্ষণাগার না থাকায় জেলার কৃষকেরা স্থানীয় পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ করেন। ফলে সঠিকভাবে সংরক্ষণ না হওয়ায় দেড় থেকে দুই মাস পর নিত্যপ্রয়োজনীয় এই খাদ্য পণ্যটিতে পচন শুরু হয়। তখন কৃষকেরা লোকসান কাটাতে কম দামে পেঁয়াজ বাজারে বিক্রি করে দেন। তাই কৃষকদের কথা মাথায় রেখে পেঁয়াজ-রসুন সংরক্ষণের জন্য জেলার কালুখালী উপজেলায় ২০টি আধুনিক ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ঘর নির্মাণের কাজ বর্তমানে চলমান রয়েছে।
কালুখালীর কৃষক রমজান শেখ বলেন, ‘আমারা যে টাকা খরচ করে পিজ (পেঁয়াজ) আবাদ করি সেই দামে বিক্রি করতে পারি নে। আমাদের লস যায়। যেই সময় মাঠ থেকে পিজ তুলি তখন বাজারে দাম পাই না। এক বিঘা জমিতে পিজ আবাদে খরচ হয় ৩০-৪০ হাজার টাকা। আর বিক্রি করতে হয় ৩০ হাজার টাকায়। ঘরে যে কয় মাস রাখবো তার উপায় নাই। কারণ ঘরে রাখলে এক দুই মাস পরে পচে যায়, পিজি গাছ জ্বালায়। ’
রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ বলেন, কৃষি বিপণণ অধিদপ্তর পেঁয়াজ-রসুন সংরক্ষণ পদ্ধতি আধুনিকায়ন ও বিপনন কার্যক্রম উন্নয়ন প্রকল্পের আওতায় কালুখালী উপজেলায় বিভিন্ন কৃষকের বাড়িতে পেঁয়াজ সংরক্ষণের জন্য আধুনিক ঘর নির্মান কাজ চলমান রয়েছে। ২০টি ঘরে প্রায় ২৪০ মেট্রিকটণ পেঁয়াজ সংরক্ষণ করতে পারবেন কৃষকেরা। প্রতিটি ঘরে ৩০০ মণ পেঁয়াজ সংরক্ষণ করা যাবে। যেসব উপজেলাতে বেশি পেঁয়াজ উৎপাদন হয় পর্যায়ক্রমে সে সব উপজেলাতেও ঘর নির্মাণ করা হবে।
তিনি বলেন, রাজবাড়ী জেলায় মোট উৎপাদিত পেঁয়াজের ২৫ শতাংশ নষ্ট হয়ে যায় সংরক্ষণ পদ্ধতি আধুনিকায়ন না হওয়ার কারণে। এতে কৃষকেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হন। পেঁয়াজ সংরক্ষণ ঘর নির্মাণ হলে কৃষকরা ভবিষতে ক্ষতিগ্রস্থ হওয়ার হাত থেকে রক্ষা পাবেন এবং তারা লাভবান হবেন এমনটাই আশা করছি।
কালুখালী উপজেলা কৃষি কর্মকর্তা পূণীমা হালদার বলেন, পেঁয়াজ-রসুন সংরক্ষণের ঘর নির্মাণ কাজ চলমান রয়েছে। আমি দুইদিন আগে বোয়ালিয়া ইউনিয়নে যাই। নির্মাণাধীন ঘরের কাজ প্রায় শেষ। শুধু ফ্যান আর বিদুৎ সংযোগ বাকি আছে।
আরও পড়ুন
সব ›
ব্যবহারকারীর অজান্তে নজরদারি চালাচ্ছে ফেসবুক, ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা
ইসলামাবাদে বসছে বিশ্বসেরা কারীদের সম্মেলন, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ
আল ইহসান ডেস্ক: আগামী মাসে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিতীয় আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা (আইকিউসি) অনুষ…
কাগজে-কলমে দারিদ্র্যমুক্ত করলেও কোটি মানুষের পেটে ভাত নেই
আল ইহসান ডেস্ক: এতদিন বিশ্বব্যাংকের দাবি ছিলো, ভারত প্রায় ৫০ কোটি মানুষকে দারিদ্র্যসীমার ওপরে তুলে এনেছে। কিন্…
খুলনায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু
খুলনা সংবাদদাতা: সার্বিকভাবে নিরাপত্তা জোরদারে মাঠে নেমেছে যৌথ বাহিনী। গতকাল সোমবার থেকে মহানগরীর বিভিন্ন এলাক…
স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালা চূড়ান্তের পথে
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল-কলেজ জাতীয়করণের নীতিমালা চূড়ান্ত করার প্রক্রিয়া এগিয়ে নিয়েছে শিক্ষা মন্ত্রণাল…
দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে ফেনীর সোনাগাজীতে
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার সম্ভাবনা
আল ইহসান ডেস্ক: দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও…
গ্রাহকদের কোটি টাকা নিয়ে এনজিও উধাও
বাগেরহাট সংবাদদাতা: এনজিও ব্যবসায় জর্জরিত বাগেরহাটে আবারও একটি কথিত এনজিও সাধারণ গ্রাহকদের প্রায় কোটি টাকা নিয়…
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে সার্বক্ষণিক নজরদারি
গোপালগঞ্জ সংবাদদাতা: জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরু…
বরখাস্ত হলেন সেনাবাহিনীর দুই কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক: ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থেকে বরখাস্ত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। একই…
অস্ট্রিয়া-গায়ানা-ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের জন্যে অস্ট্রিয়া, গায়…
আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন ঠেকানোর হুঁশিয়ারি রিজভীর
নিজস্ব প্রতিবেদক: গুম, খুন ও রক্তপাতের ইতিহাস তৈরি করা আওয়ামী লীগকে এ দেশের রাজনীতিতে আর ফিরতে দেওয়া হবে না বল…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।