পেঁয়াজে দেড় হাজার কোটি টাকা লোপাট, কুরবানীকে কেন্দ্র করে গরম মসলার বাজারেও হাজার হাজার কোটি টাকা লোপাটের জন্য তৈরী হচ্ছে সিন্ডিকেট
সিন্ডিকেট নির্মূলে সরকারের নিষ্ক্রিয়তা নিষ্ঠুরতার শামিল
, ২৯ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২০ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ১৯ জুন, ২০২৩ খ্রি:, ০৫ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সম্পাদকীয়
বাজারে সব ধরনের পণ্যের দামই আকাশচুম্বী। সেখানে কিছুদিন আগেও পেঁয়াজের দামটিই ক্রেতার নাগালের মধ্যে ছিল। ৩০ টাকায় ১ কেজি পেঁয়াজ মিলেছে। পেঁয়াজ ব্যবসায়ীরা দেখল, সবাই যখন সবকিছুর দাম বাড়িয়েছে অস্বাভাবিক, সেখানে তারা বসে থাকবে কেন। সিন্ডিকেট করে দাম বাড়িয়ে ক্রেতার পকেট খালি করা যায় যতটা। সে চিন্তা থেকেই পেঁয়াজ ব্যবসায়ীরা হুট করেই পেঁয়াজের দাম বাড়িয়ে এভাবে লুটপাট করেছে।
অথচ বাজারে পেঁয়াজের সরবরাহে কোনো কমতি নেই। দেশেও বাম্পার ফলন হয়েছে এবার। তার পরও টালমাটাল পেঁয়াজের বাজার। মাস দেড়েকের মধ্যে হঠাৎ করেই ৩০ টাকা কেজির পেঁয়াজ ১০০ টাকা ছাড়িয়ে যায়।
সরকার পেঁয়াজ আমদানির অনুমতি দিলে কিছুটা কমে এখন দেশি পেঁয়াজ ৮০ টাকায় এবং ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। অথচ ভারতীয় পেঁয়াজের আমদানি মূল্য পড়ছে ১২ টাকা থেকে সর্বোচ্চ ১৯ টাকা। বাজার বিশ্লেষকরা বলছেন, ব্যবসায়ীরা এখন প্রতি কেজি পেঁয়াজে ৫০ টাকারও বেশি বাড়তি মুনাফা করছে। গত ১ মাস ধরেই তারা বেশি দামে পেঁয়াজ বিক্রি করে ক্রেতার পকেট ফাঁকা করছে। বাজার বিশ্লেষকদের মতে এভাবে গত ১ মাসে সারা দেশের বাজার থেকে পেঁয়াজ ব্যবসায়ীরা দেড় হাজার কোটি টাকা লোপাট করেছে।
এদিকে কুরবানির ঈদ যতই ঘনিয়ে আসছে মসলার বাজার ততই গরম হচ্ছে। আদার কেজি ৫০০ টাকায় ঠেকেছিল। সপ্তাহ দুয়েক আগে সেখান থেকে কমে ৩৫০ টাকায় নেমেছিল। তবে এখন আবার আদার দাম বেড়ে ৪০০ টাকায় ঠেকেছে। ঈদ আসতে আসতে আবারও ৫০০ টাকা কেজি হবে বলে জানিয়েছে ব্যবসায়ীরা।
কুরবানির ঈদে গরম মসলার চাহিদা অনেক বেড়ে যায়। দেশে ৫ ধরনের গরম মসলা কেনাবেচা হয়। এগুলো হলো-এলাচ, জিরা, দারুচিনি, লবঙ্গ ও গোলমরিচ। এসব মসলা পুরোপুরিই আমদানিনির্ভর।
মে মাসে এবং জুন মাসের বিগত ১৫ দিনে দেশে যে হারে গরম মসলা আমদানি হয়েছে তা গত বছরের একই সময়ের চেয়ে অনেক বেশি। আর চট্টগ্রাম কাস্টমস সূত্রে জানা গেছে, গত ২০ মে থেকে ১০ জুন পর্যন্ত ২০ দিনে ৭০০ মেট্রিকটন এলাচ, ৩ হাজার ৬০ মেট্রিকটন দারুচিনি, ৬৬১ মেট্রিকটন জিরা, ৪৩৭ মেট্রিকটন লবঙ্গ, ৫২০ মেট্রিকটন গোলমরিচ, ৬৯ মেট্রিকটন জয়ত্রী, ১ হাজার ২১৩ টন মৌরি আমদানি হয়। এ ছাড়া ৩৭ হাজার মেট্রিকটন রসুন, ৯ হাজার মেট্রিকটন আদা আমদানি হয়েছে। সুতরাং দেখা যাচ্ছে ঈদ সামনে রেখে চট্টগ্রাম বন্দর দিয়ে প্রচুর পরিমাণ মসলা আমদানি হয়েছে। তবে যে হারে আমদানি হয়েছে সে হারে দাম কমছে না মসলার।
বর্তমানে পাইকারি পর্যায়ে প্রতি কেজি জিরা বিক্রি হচ্ছে ৭৭০ থেকে ৮৫০ টাকায়। বিভিন্ন হাত ঘুরে এই জিরা খুচরা পর্যায়ে ১ হাজার টাকারও বেশি দামে বিক্রি হচ্ছে। দেশের অন্যতম প্রধান পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জের ব্যবসায়ীরা জানায়, ৩ মাস আগেও ৩৫০ থেকে ৪০০ টাকা দরে বিক্রি হয়েছে জিরা, যা বর্তমান দামের চেয়ে প্রায় ৪৫০ টাকা কম।
একইভাবে কেজিতে ৪০০ টাকা বেড়ে বর্তমানে প্রতি কেজি মাঝারি মানের এলাচ ১ হাজার ৫০০ টাকা এবং ভালো মানের এলাচের কেজি ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকা। ৭০০ টাকা বেড়ে লবঙ্গ ১ হাজার ৫০০ টাকা, ১ হাজার টাকা বেড়ে জায়ফল ৩ হাজার টাকা, ২০০ টাকা বেড়ে মিষ্টি জিরা ৩১০ টাকা, ১৫০ টাকা বেড়ে গোলমরিচ ৬৭০ টাকা, ১৫০ টাকা বেড়ে জয়ত্রী ৭৫০ টাকা, ৭০ টাকা বেড়ে দারুচিনি ৩২০ টাকা, ৬০ টাকা বেড়ে ধনিয় ১৮০ টাকা, ৫০ টাকা বেড়ে সরিষা ১০৫ টাকা এবং ২০ টাকা বেড়ে তেজপাতা বিক্রি হচ্ছে ৯০ টাকায়।
বিগত কয়েক বছর ধরে ভোগ্যপণ্যের ব্যবসায়ীরা একেকবার একেক পণ্যের দাম বাড়িয়ে দেশের মানুষকে বিপদে ফেলছে, লুটপাট করছে। অথচ দেখার যেন কেউ নেই। এখানে সরকারের বা সরকারি দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলোর আন্তরিকতার ঘাটতি আছে। সরকার চাইলেই এই বাজার সিন্ডিকেট ভেঙে দেশের মানুষকে স্বস্তি দিতে পারে। কারণ সরকার এর চেয়েও অনেক বড় বড় বিষয় বেশ ভালোভাবেই সামলেছে। তা হলে বাজার সিন্ডিকেট কেন ভাঙতে পারবে না। সদিচ্ছা থাকলে অবশ্যই সম্ভব।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। (আমীন)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আজ মহিমান্বিত ৮ মুহররমুল হারাম শরীফ! যা সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, আফদ্বালুন নিসা ওয়ান নাস বা’দা রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, বিনতু মিন বানাতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত আন নূরুল ঊলা আলাইহাস সালাম উনার মহাসম্মানিত মহাপবিত্র বরকতময় বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আসইয়াদ, সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম শরীফ, মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাস উনার মহিমান্বিত, মহাপবিত্র ৭ তারিখ উনার সাথে সম্পর্কযুক্ত পবিত্র ৭ই মুহররমুল হারাম শরীফ আজ। সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার শান-মান মুবারক অনুভব করা, মর্যাদা-মর্তবা মুবারক জানা, দয়া-ইহসান মুবারক উপলব্ধি করা, ফয়েজ-তাওয়াজ্জুহ ও নেক ছোহবত মুবারক হাছিল করা সর্বোপরি উনার নেক ছায়াতলে উপনীত হওয়া বর্তমান যামানায় সব নারীদের জন্য ফরয।
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আন্তর্জাতিক তেল ও গ্যাস কোম্পানিগুলোকে আকৃষ্ট করতে দেশের স্বার্থ দীর্ঘ মেয়াদে ভয়াবহভাবে বিপন্ন করে মাত্রাধিক নতুন সুবিধা যুক্ত করা হয়েছে। সবার আগে বাংলাদেশ দাবীদার সরকারকে এ ধরনের সর্বনাশা চুক্তি থেকে সরে আসতে হবে।
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আজ সুমহান বরকতময় মহাপবিত্র ৫ই মুহররমুল হারাম শরীফ। সুবহানাল্লাহ! আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদাতুন নিসায়ি ‘আলাল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আত তাসিয়াহ আলাইহাস সালাম এবং সাইয়্যিদাতুন নিসা, সাইয়্যিদাতুনা হযরত উম্মু উম্মিল উমাম আলাইহাস সালাম উনাদের মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৮৭ হাজার থেকে শিক্ষা খাতে বাজেট বেড়ে ১ লাখ সাড়ে ৩৬ হাজার কোটি টাকা কিন্তু গবেষণায় বরাদ্দ কতটুকু? দুর্নীতি সহায়ক প্রবণতা- শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা আর ল্যাপটপ দেয়ার পরিকল্পনা থেকে সরে এসে শিক্ষার মান বাড়ানোর প্রক্রিয়ায় পর্যাপ্ত অর্থায়ন করতে হবে।
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আজ মহিমান্বিত ২রা মুহররমুল হারাম শরীফ। আবু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, খইরুল বাশার, সাইয়্যিদুল আরব, আবুল বাশার, ছহিবু নূরে মুজাসসাম, সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ করার সুমহান দিন।
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সুমহান ঐতিহাসিক পবিত্র পহেলা মুহররমুল হারাম শরীফ। খলীফায়ে ছালিছ, আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার সম্মানিত খিলাফত মুবারক উনার দায়িত্ব গ্রহণের সুমহান দিন।
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আজ সুমহান বরকতময় মহাপবিত্র ২৯শে যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার এবং হাদ্বিনাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত উম্মী বা’দা উম্মী আল ঊলা আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আজ সুমহান বরকতময় পবিত্র ২৮ যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! যা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুন নিসায়ি আলাল আলামীন, উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আছ ছামিনাহ আলাইহাস সালাম উনার মহাপবিত্র নিসবাতুল আযীমাহ শরীফ দিবস। সুবহানাল্লাহ!
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আজ সুমহান বরকতময় পবিত্র ২৭ যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! খলীফায়ে ছানী, আমীরুল মু’মিনীন, খলীফাতুল মুসলিমীন সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক অর্থাৎ সম্মানিত শাহাদাতী শান মুবারক প্রকাশ দিবস। এ সুমহান দিবসটির তাৎপর্য অনুধাবন করা গোটা মুসলিম উম্মাহর জন্য ফরয-ওয়াজিব।
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আজ পবিত্র ২৬শে যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল খ¦মিসাহ আলাইহাস সালাম উনার মহাসম্মানিত মহাপবিত্র নিসবাতে আযীমাহ শরীফ দিবস। সুবহানাল্লাহ! এ দিবসটির তাৎপর্য অনুধাবন গোটা মুসলিম উম্মাহর জন্য ফরয-ওয়াজিব।
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আজ মহামহিম ২৫শে যিলহজ্জ শরীফ। ইমামুল আউওয়াল মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, বাবুল ইলম ওয়াল হিকাম, আসাদুল্লাহিল গালিব, খলীফাতু রসূলিল্লাহ, মুরতাদ্বা, হায়দার, সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার সুমহান খিলাফত মুবারক গ্রহণ দিবস। সুবহানাল্লাহ!
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












