পেঁয়াজের দাম ৪৫ টাকার বেশি হওয়া উচিত না -কৃষিমন্ত্রী
, ০১ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২২ ছানী ‘আশার, ১৩৯০ শামসী সন , ২২ মে, ২০২৩ খ্রি:, ০৯ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
পেঁয়াজের দামের বিষয়টি সরকার মনিটরিং করছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। বলেন, ‘৪৫ টাকার বেশি পেঁয়াজের দাম হওয়া উচিত না। আমদানি করা হলে ৪৫ টাকার নিচে চলে আসবে।’ দেশে পেঁয়াজ আমদানি হবে কি না সে বিষয়ে দু-একদিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছেন কৃষিমন্ত্রী।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মন্ত্রী।
‘পেঁয়াজের দাম মণপ্রতি ৩০০ থেকে ৪০০ টাকা দাম কমেছে’ উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, ‘দাম নিয়ন্ত্রণ করা না গেলে দ্রুত ভারত থেকে আমদানি করার সিদ্ধান্ত নেওয়া হবে।’
তিনি বলেন, ‘পেঁয়াজের দাম ৪৫ টাকার বেশি হওয়া উচিত নয়।’
তবে ‘২৫ থেকে ৩০ টাকা হওয়াও কোনোভাবেই গ্রহণযোগ্য নয়’ বলেও মনে করেন তিনি। বলেন, ‘আমরা বিষয়টা মনিটরিং করছি।’
মজুদের জন্য কৃষকদের দোষারোপ করে মন্ত্রী বলেন, ‘আমাদের অফিসাররা মাঠ পর্যায়ে পর্যবেক্ষণ করে দেখেছেন, ঘরে পেঁয়াজ থাকলেও দাম বাড়ার আশায় অনেকেই ঘরে মজুদ করে রেখে দিচ্ছেন।’ গত এক সপ্তাহে পেঁয়াজের দামে ধারাবাহিকতা রাখা যায়নি’ জানিয়ে তিনি বলেন, ‘সাধারণত বাজার সাপ্লাই এবং ডিমান্ডের ওপর নির্ভর করে।’ গত বছর পর্যাপ্ত পেঁয়াজ থাকা সত্ত্বেও অসৎ আড়ৎদারদের কারণে গুদামে অনেক পেঁয়াজ পচে গেছে’ বলে জানান মন্ত্রী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বেসরকারি এতিমখানায় ১৪০ কোটি টাকার সরকারি ভাতা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসংখ্যা বাংলাদেশের অভিশাপ নয়, আশীর্বাদ -শিক্ষামন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)