পেঁয়াজের অতিরিক্ত দাম নিচ্ছে মধ্যস্বত্বভোগীরা, বঞ্চিত কৃষক
, ০৯ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ৩০ ছানী ‘আশার, ১৩৯০ শামসী সন , ৩০ মে, ২০২৩ খ্রি:, ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
পেঁয়াজের অস্থির বাজার থেকে বিপুল পরিমাণ অর্থ লুটে নিয়েছে মধ্যস্বত্বভোগীরা। মজুতদার ও আড়তদাররা লাভবান হলেও নিত্যপণ্যটির ঊর্ধ্বমুখী দামে চাষিরা বাড়তি কোনো সুবিধা পাননি।
পেঁয়াজের ভরা মৌসুম ও সরবরাহে কোনো ঘাটতি না থাকলেও কোরবানির ঈদের আগে দেশের পেঁয়াজের বাজারে অস্থিরতা বিরাজ করছে। আমদানির তোড়জোড়ে পাইকারি পর্যায়ে পেঁয়াজের দাম কিছুটা কমলেও এখনও তেমন কোনো প্রভাব পড়েনি সাতক্ষীরার খুচরা বাজারে।
দুই মাস আগেও যে পেঁয়াজ ৩০ থেকে ৩৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছে, সেটি বর্তমানে ৬৫ থেকে ৭০ টাকা বিক্রি হচ্ছে। এতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে।
নিত্যপণ্যটির ঊর্ধ্বমুখী দামে বিপাকে পড়া এক ক্রেতা বলেন, ‘পেঁয়াজের দাম হঠাৎ করে বেড়ে যাওয়ায় আমাদের বেশ কষ্ট হচ্ছে। জিনিসপত্রের যেভাবে দাম বাড়ছে, এভাবে দফায় দফায় বাড়ায় আমাদের বেশ সমস্যা হচ্ছে।’
পেঁয়াজের বাজার মধ্যস্বত্বভোগীদের হাতে চলে যাওয়ায় দাম ঊর্ধ্বমুখী বলে জানিয়েছেন সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম। তিনি বলেন, যারা সংরক্ষণ করেনি, তাদেরটা মধ্যস্বত্বভোগীদের কাছে চলে গেছে, তারা তো আর লাভ পাবে না। ৭৫ ভাগ কৃষকই উৎপাদনকালে পেঁয়াজ বিক্রি করে দেয়। আর বাকি ২৫ ভাগ সাধ্যমতো যতটুকু পারে সংরক্ষণ করে।’
এ অবস্থায় খোদ ব্যবসায়ীরা জানান, আমদানি না হলে পেঁয়াজের দর কমবে না। এক ব্যবসায়ী বলেন, মাত্র এক মাস আগেই পেঁয়াজের দর ছিল ৩০ থেকে ৩৫ টাকা কেজি, যা দাম বেড়ে ৬০ থেকে ৬২ টাকা হয়েছে। এ ক্ষেত্রে পেঁয়াজ আমদানি হলে দেশের বাজারে দাম নিম্নমুখী হবে।
তবে বাজারে কঠোর নজরদারি চালিয়ে সিন্ডিকেট ভাঙতে পারলেই দাম নিয়ন্ত্রণে আসবে বলে মনে করেন সাতক্ষীরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহসভাপতি এনছার বাহার বুলবুল। তিনি বলেন, মূলত মধ্যস্বত্বভোগীরা পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছে। তারাই প্রতিকেজি ৭০ থেকে ৮০ টাকা দরে বিক্রি করছে। তারা বাস্তবিকে কৃষকের কাছ থেকে কেজিপ্রতি কিনেছে মাত্র ২০ থেকে ২৫ টাকায়। সঠিকভাবে বাজার মনিটরিং করলে আশা করা যায়, পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে থাকবে।
সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদফতর জানিয়েছে, ৭৫ শতাংশ চাষি পেঁয়াজ বিক্রি করে দিলেও ঈদুল আজহার আগে আড়তদারদের বাড়তি মজুতের কারণে অস্থির পেঁয়াজের বাজার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ডিজিটাল লেনদেনে উধাও কোটি কোটি টাকা, পুনরুদ্ধার সামান্য
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একই রাস্তা বারবার খনন নয়, সমন্বিত উন্নয়নে জোর ডিএনসিসি প্রশাসকের
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












