পূর্ব দিগন্তে ডানা মেলতে চায় বিমান
, ০৭ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২০ তাসি’, ১৩৯১ শামসী সন , ১৮ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ০৫ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২২টি আন্তর্জাতিক গন্তব্যে সপ্তাহে ১২৫টি ফ্লাইট পরিচালনা করছে। এরমধ্যে দেশের পশ্চিমে ৯টি দেশে ১৭টি রুটে এবং পূর্ব দিকে পাঁচটি দেশে পাঁচটি গন্তব্যে ফ্লাইট চলছে বিমানের। পশ্চিমের মতো পূর্বেও ফ্লাইট বাড়াতে চায় বিমান। অস্ট্রেলিয়ার সিডনি, ইন্দোনেশিয়ার বালি, মালয়েশিয়ার মালে, ব্রুনাই ও ফিলিপাইনসহ পূর্ব দিকের দেশগুলোতে নতুন রুট চালুর পরিকল্পনা করছে পতাকাবাহী এয়ারলাইনটি।
পূর্ব দিকে রুট সম্প্রসারণ প্রসঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা শফিউল আজিম বলেন, ‘পশ্চিমের দেশগুলোতে আমাদের অবস্থান ভালো। রুট সম্প্রসারণে আমাদের ফোকাসটা এখন পূর্ব দিকে। কোরিয়াতে আমাদের ফ্লাইট চালু করার সম্ভাবনা রয়েছে। এছাড়া নারিতা, সিঙ্গাপুর, ব্যাংকক, মালয়েশিয়া ও চীনে ফ্লাইট সংখ্যা বাড়ানো যাবে। দূরবর্তী পরিকল্পনায় অস্ট্রেলিয়ার সিডনি, ইন্দোনেশিয়ার বালি, মালয়েশিয়ার মালে, ব্রুনাই ও ফিলিপাইনে সরাসরি ফ্লাইট চালু উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে সিঙ্গাপুর নিয়েই আমাদের বড় পরিকল্পনা আছে।’
সিঙ্গাপুর খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে শফিউল আজিম বলেন, ‘ব্যবসা, বাণিজ্য বিনিয়োগ, অফিসিয়াল সামিটের জন্য সিঙ্গাপুর একটা হাব। কিন্তু সেখানে আমরা ফ্লাইট পরিচালনার জন্য সবসময় বোয়িং-৭৮৭ উড়োজাহাজ দিতে পারছি না। এই রুটে প্রতিটা ফ্লাইটেই বোয়িং-৭৮৭ উড়োজাহাজ দিতে হবে, এ জন্য কাজ করছি।’
শফিউল আজিম বলেন, ‘ঢাকাকে হাব করে পূর্ব ও পশ্চিমের সংযোগ সৃষ্টি করতে উদ্যোগ নিচ্ছি। ইতোমধ্যে ভারত ও নেপাল থেকে যাত্রীরা ঢাকা হয়ে জাপানে যাচ্ছেন। অন্যান্য রুটেও সংযোগ সৃষ্টির প্রচেষ্টা চলছে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আলুবোখারার বাগান করে ৭টিতেই হাবিবুরের সফলতা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নেই অভিজ্ঞতা, এরপরও বিদ্যুৎ-জ্বালানি বোর্ডে বাড়তি দায়িত্বে আট আমলা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নওগাঁ সীমান্তে ৯ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সীমান্ত পেরিয়ে ভারতের কারাগারে শত বাংলাদেশি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘সাংবাদিকেরা আ’লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বক্তব্য ঘিরে বিতর্ক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাছির যন্ত্রণায় শ^শুরবাড়ি যাওয়া বন্ধ!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে -রিজভী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জামাতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে -অর্থমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ -মাহফুজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘৪ কোটি মানুষকে পেনশনের আওতায় আনতে কার্যক্রম চলছে’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২ বছরের মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা পরিশোধ হবে -শিক্ষামন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)