পুলিশ সংস্কারে ৯ সদস্যের কমিশন, দায়িত্বে যারা
অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই পুলিশ বাহিনী সংস্কারে বিশেষ জোর দিয়েছে। সে লক্ষ্যে এবার গঠিত হলো ৯ সদস্যের ‘পুলিশ সংস্কার কমিশন’। এই কমিশনের লক্ষ্য একটি জনমুখী, জবাবদিহিমূলক, দক্ষ ও নিরপেক্ষ পুলিশ বাহিনী গড়ে তোলা।
‘পুলিশ সংস্কার কমিশন’ গঠন করে বৃহস্পতিবার রাতে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। কারা রয়েছেন সেই কমিশনের সদস্য হিসেবে?
প্রজ্ঞাপন বলছে, কমিশনের প্রধান করা হয়েছে সাবেক সচিব সফর রাজ হোসেনকে।
অন্য সদস্যরা হলেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ, সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ ইকবাল, সাবেক বিভাগীয় কমিশনার ও যুগ্মসচিব মোহাম্মদ হারুন চৌধুরী, সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক শেখ সাজ্জাদ আলী, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ গোলাম রসুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহনাজ হুদা, মানবাধিকার কর্মী এ এস এম নাসিরউদ্দিন এলান ও একজন শিক্ষার্থী প্রতিনিধি।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনমুখী, জবাবদিহিমূলক, দক্ষ ও নিরপেক্ষ পুলিশ বাহিনী গড়ে তোলার লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার অনুমোদনক্রমে ‘পুলিশ সংস্কার কমিশন’ নামে কমিশন গঠন করল।’
দ
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।