পুলিশ দেখে অটোরিকশা থেকে ব্যবসায়ীর চিৎকার, ৩ অপহরণকারী আটক
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর যাত্রাবাড়ীতে সোনা ব্যবসায়ীকে অপহরণ করে ছিনতাইয়ের ঘটনায় পিস্তল ও গুলিসহ তিন অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
তিনি জানান, ভুক্তভোগী আনোয়ার হোসেন একজন কলেজছাত্র। পড়ালেখার পাশাপাশি তিনি নারায়ণগঞ্জের কালীবাজারে সোনার ব্যবসা করেন। সোমবার বিকেলে নারায়ণগঞ্জ থেকে রাজধানীর বংশাল তাতিবাজারে সোনা-রুপা কেনার জন্য রওয়ানা হন। আনোয়ার হোসেন শনিরআখড়া থেকে রিকশায় সন্ধ্যা সাড়ে ৬টায় যাত্রাবাড়ী থানার মৃধাবাড়ি স্ট্যান্ডে পৌঁছালে একটি সিএনজিচালিত অটোরিকশা তার গতিরোধ করে। তাৎক্ষণিক সিএনজি থেকে তিনজন লোক নেমে রিকশাচালককে মারধর করে আনোয়ারের মুখ কাপড় দিয়ে চেপে ধরে তুলে নিয়ে যায়।
ডিএমপির এ কর্মকর্তা আরও বলেন, এরপর গ্রেফতার ইয়ামিন পিস্তল দিয়ে আনোয়ারকে ভয় দেখিয়ে পকেটে থাকা ২ লাখ টাকা ও মানিব্যাগে থাকা ২ হাজার ৫০০ টাকা এবং একটি মোবাইল ফোন কেড়ে নেয়। সিএনজিটি মৃধাবাড়ি স্ট্যান্ড থেকে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে কোনাপাড়া বাসস্ট্যান্ড শপিং কমপ্লেক্সের সামনে এলে জ্যামে পড়ে। তখন ভুক্তভোগী আনোয়ারের মুখে থাকা কাপড় সরে গেলে পুলিশের টহল টিম দেখে চিৎকার করতে থাকেন। ওসির নেতৃত্বে থাকা টহল টিম সিএনজির কাছে এলে আনোয়ার হোসেনকে রেখে অপহরণকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। জনসাধারণের সহায়তায় যাত্রাবাড়ী থানার টহল টিম অপহরণকারীদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, ১৪ রাউন্ড গুলি ও ছিনতাই কাজে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে ভুক্তভোগী আনোয়ারের অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি দস্যুতার মামলা ও অস্ত্র উদ্ধার সংক্রান্ত অস্ত্র আইনে আরও একটি মামলা রুজু হয়েছে বলেও জানান ডিসি তালেবুর রহমান।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।