পুলিশের ১০ মিনিটের আলটিমেটাম, ৫ মিনিটে রক্ষা করল বিএনপি নেতাকর্মীরা
রাজধানীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) বিএনপির মহাসমাবেশের দিন ছিল। কিন্তু গত বুধবার রাতে হঠাৎ করেই সমাবেশ একদিন পিছিয়ে দেয় দলটি। তবে ইতোমধ্যে বাইরে থেকে বহু নেতাকর্মী ঢাকায় প্রবেশ করেছেন। বুধবার সন্ধ্যা থেকেই নয়াপল্টনের দলটির কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সকালে ভিড় বাড়তে থাকে। নেতাকর্মীরা কার্যালয়ের সামনে অবস্থান নেওয়ায় সড়কের একপাশ বন্ধ হয়ে যায়। ফলে অপরপাশ দিয়ে যান চলাচল করতে হয়।
বেলা ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, নয়াপল্টন কার্যালয়ের পশ্চিম পাশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নেন। তাদের সঙ্গে প্রিজনভ্যান ও সাঁজোয়া যান রয়েছে। এ সময় পুলিশকে সহনশীল দেখা যায়।
একদিনে পুলিশের উপস্থিতি, অন্যদিকে বিএনপির নেতাকর্মীদের স্লোগান চলতে থাকে। সেখানে ঢাকার বাইরে থেকে আসা নেতাকর্মীরাও ছিলেন।
সড়ক ছোট হয়ে যাওয়ায় মানুষের দুর্ভোগ হচ্ছে জানিয়ে উপস্থিত নেতাকর্মীদের ১০ মিনিটের মধ্যে সড়ক ছেড়ে দিতে আলটিমেটাম দেয় পুলিশ।
১০ মিনিটের এই আলটিমেটাম মাত্র ৫ মিনিটেই রক্ষা করেন বিএনপি নেতাকর্মীরা। পুলিশের নির্দেশনার মাত্র ৪ মিনিটের মধ্যে রাস্তাটি ফাঁকা হয়ে যায়।
ঘটনাস্থলে উপস্থিত হন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনিও কার্যালয়ের সামনে ফুটপাতে থাকা নেতাকর্মীদের চলে যেতে বলেন। এ সময় রিজভী বলেন, ‘আপনারা আজ চলে যান। আজ আমাদের কোনো সমাবেশ নেই। আগামীকাল সমাবেশ। বিভিন্ন জেলা থেকে কষ্ট করে এসেছেন, এ জন্য ধন্যবাদ। আগামীকাল আপনারা চলে আসবেন।’
ঘটনাস্থলে উপস্থিত এক পুলিশ কর্মকর্তাকে এ বিষয়ে গণমাধ্যমের পক্ষ থেকে জিজ্ঞেস করা হলেও তিনি কোনো উত্তর না দিয়ে হেসে চলে যান।
এদিকে বিএনপি ও আওয়ামী লীগ কাল সমাবেশের অনুমতি পাবে কি না, তা এখনো নিশ্চিত নয়। ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) বলেন, ‘তাজিয়া মিছিল ও দুটি ভিভিআইপি কর্মসূচি আছে, নিরাপত্তায় পর্যাপ্ত ফোর্স থাকলে বিএনপি ও আওয়ামী লীগকে সমাবেশের অনুমতি দেওয়া হবে, অন্যথায় না।’
তবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘নয়াপল্টনেই হবে বিএনপির মহাসমাবেশ।’ গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় সারা দেশের নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও গ্রেপ্তার নির্যাতনের চিত্র তুলে ধরে রিজভী বলেন, ‘এখন পর্যন্ত পাঁচ শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।’
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।