পুলিশি বাধায় বিএনপির কালো পতাকা মিছিল পণ্ড
নিজস্ব প্রতিবেদক:
পুলিশি বাধার কারণে রাজধানীর মতিঝিল পীরজঙ্গী শাহ মাজারের সামনে বিএনপির কালো পতাকা মিছিল প- হয়ে গেছে। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পীরজঙ্গী শাহ মাজারের সামনে এই মিছিল হওয়ার কথা ছিলো।
বিএনপি নেতা গয়েশ্বর জানায়, ইতিমধ্যে আপনারা শুনেছেন উত্তরা থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানকে আটক করেছে। আর এখানে আমাদের নেতাকর্মীরা দাঁড়াতে পারে নাই। এখানে আসার পরে সার্বিক পরিস্থিতি বুঝছি যে, অযথা আমার কর্মী গ্রেপ্তার হবে। আমার কর্মীরা একত্রিত হতে পারছে না। আজকে এই পুলিশি তা-ব ও বাধার আমরা তীব্র প্রতিবাদ করি।
তিনি বলেন, মিটিং ও মিছিল করা সাংবিধানিক অধিকার। আর আমরা যথাসময়ে পুলিশ কমিশনারের কাছে চিঠি দিয়ে অবহিত করেছি। এরপরেও আজিমপুর থেকে প্রায় ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মতিঝিল থানার ওসি আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, কালো পতাকা মিছিলের কোনো অনুমতি নাই। সেই কারণে এখানে আমরা তাদেরকে নিষেধ করেছি। কি কারণে অনুমতি নাই, সেব্যাপারে আমাদের মিডিয়া উইং আছে, আর আমাদের সিনিয়র স্যাররা আপনাদেরকে (সাংবাদিক) ব্রিফ করবেন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।